বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মিষ্টি আলু চাষে হাসি ফুটেছে কৃষক সেলিম মিয়ার মুখে জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী অমর একুশে বইমেলায় লিমনের দু’টি নতুন গল্পগ্রন্থ প্রকাশ প্রশাসনের সভায় এমপি’র স্ত্রী, ইউএনও ও এসি ল্যান্ডকে বদলি ভিসার মেয়াদ এক মাস বাড়ালো কাতার বাহুবল প্রেসক্লাবের সঙ্গে রেজা পত্নী সিমি কিবরিয়ার মতবিনিময় বর্তমান বাংলা’র চুনারঘাট প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন আসাদ ঠাকুর যে যাই বলুক না কেন, ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা চুনারুঘাটে সেনাবাহিনীর অভিযানে মাদক বিক্রেতাদের আটক বাহুবলে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে রাতভর অভিযান, যুবকের কারাদণ্ড

আরচারি ইভেন্টে সব স্বর্ণপদক বাংলাদেশের

ক্রীড়া ডেস্ক : নেপালে চলমান ১৩তম সাউথ এশিয়ান (এসএ) গেমসের আরচারি ইভেন্টে সবক’টি স্বর্ণপদক জয় করেছে বাংলাদেশ। মোট ১০টির মধ্যে ১০টি স্বর্ণপদক জিতে অনন্য এক রেকর্ড গড়লেন বাংলাদেশের আরচাররা।

গেমস শুরুর আগেই আরচারি ফেডারেশন তথা আরচারদের প্রতিশ্রুতি ছিল ইভেন্টের সবক’টি স্বর্ণপদক জয়ের। শেষ পর্যন্ত প্রতিশ্রুতি রেখেছেন রোমান সানারা।

গতকাল রোববার অনুষ্ঠিত ছয়টি ইভেন্টের স্বর্ণপদক জয় করেছিল বাংলাদেশ। বাকি চারটি স্বর্ণ আজ নিজেদের করে নিয়েছেন লাল সবুজের আরচাররা।

আজ কম্পাউন্ড এককে পুরুষ বিভাগে মোহাম্মদ সোহেল রানা ও মেয়েদের বিভাগে সোমা বিশ্বাস। রিকার্ভ এককে পুরুষ ও মেয়েদের বিভাগে স্বর্ণপদক জিতেছেন যথাক্রমে ইতি খাতুন এবং রোমান সানা।

মেয়েদের রিকার্ভ এককের ফাইনাল ভুটানকে পরাজিত করেন ইতি। একই প্রতিপক্ষকে হারিয়ে পুরুষ রিকার্ভ এককে জিতেছেন রোমান সানা।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com