সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৬:২৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
চুনারুঘাটে হযরত মুজিবুর রহমান (র:) হিফজ ও এতিমখানা: দুস্থ ও এতিম শিশুদের নিরাপদ ঠিকানা চুনারুঘাট সীমান্তে ভারতীয় মদ ও রসুন জব্দ বাহুবলে জনতা ব্যাংক ব্যবস্থাপকের বিদায় ও বরণ চুনারুঘাটে এলপিজি ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা বাহুবলে ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণ পেলেন ২৪ ভূমি মালিক সাহিত্য-সংস্কৃতির উন্নয়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস- প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা চুনারুঘাট সাহিত্য-সংস্কৃতি পরিষদের ৩৭তম বর্ষ উদযাপন চুনারুঘাটে ‘মেয়র মোহাম্মদ আলী স্মৃতি’ ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন ৩ অক্টোবর অযত্ন-অবহেলায় ফয়জাবাদ বধ্যভূমি, রাতে মাদকসেবীদের আড্ডা ডিসিপি হাই স্কুলে শিক্ষার মানোন্নয়নে কাজ করছেন নাজিম উদ্দিন শামসু

কমলগঞ্জে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক : মৌলভীবাজারের কমলগঞ্জে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে শনিবার (১৪ ডিসেম্বর) দুপুরে কমলগঞ্জ প্রেসক্লাব এর আয়োজনে ক্লাবের সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

প্রেসক্লাবের সভাপতি বিশ্বজিত রায়ের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ প্রেস ক্লাবের সাবেক আহবায়ক লেখক গবেষক আহমেদ সিরাজ। আমন্ত্রিত অতিথি ছিলেন কমলগঞ্জ পৌর মেয়র জুয়েল আহমেদ।

অনুষ্ঠানে বুদ্ধিজীবী দিবসের তাৎপর্য নিয়ে আলোচনা করেন কমলগঞ্জ প্রেসক্লাবের সহ সভাপতি শাব্বির এলাহী, সাংবাদিক শাহীন আহমেদ, রাজ কুমার সৌমেন্দ্র সিংহ, এবাদুল হক, আব্দুল হাই ইদ্রিছী , মোনায়েম খান , নির্মল এস পলাশ, নাইম আলী , হিফজুর রহমান তুহিন,আব্দুল আহাদ, হৃদয় ইসলাম, আসাবুজ্জামান শাওন প্রমুখ ।

অনুষ্ঠানের শুরুতে শহীদ বুদ্ধিজীবীদের আত্মার শান্তি কামনা করে এক মিনিট নীরবতা পালন ও শেষে সকল শহীদদের জন্য দোয়া করা হয় ।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com