রবিবার, ২১ জুন ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

সিলেটের দু’টি মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি

নিজস্ব প্রতিবেদক : রাষ্ট্রপতি এম আবদুল হামিদ হযরত শাহজালাল (রা.) এবং হযরত শাহ্ পরান (রা.) এর মাজার জিয়ারত করেছেন।

রাষ্ট্রপতি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে তৃতীয় সমাবর্তনে যোগ দিতে দিনব্যাপী সফরে আজ সিলেট সফরে আসেন যান। তিনি সিলেট নগরীতে পৌছেই দু’টি মাজার জিয়ারত করেন।

রাষ্ট্র প্রধান ১টা ২০ মিনিটে হযরত শাহজালাল (রা.) এর মাজারে যান এবং এবং দুপুর ১টা ৫৪ মিনিটে হযরত শাহজালাল (রা.) এর মাজারে যান।
রাষ্ট্রপতি আবদুল হামিদ কিছু সময় দু’টি মাজারে অতিবাহিত করেন। এ সময় তিনি ফাতেহা পাঠ এবং মোনাজাত করেন। কয়েকজন রাজনৈতিক নেতা এবং স্থানীয় প্রশাসনের উচ্চ পদস্থ কর্মকর্তাগন ও রাষ্ট্রপতির সংশ্লিষ্ট সচিবগন তাঁর সঙ্গে ছিলেন।

এর আগে রাষ্ট্রপতিকে বহনকারি একটি হেলিকপ্টার দুপুর ১২টা ৩২ মিনিটে ওসমানি আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরন করে। স্থানীয় কয়েকজন রাজনৈতিক নেতা এবং বিভাগীয় ও স্থানীয় জেলা প্রশাসনের প্রতিনিধিগন রাষ্ট্রপতিকে অভর্থনা জানান।

এ সময় অন্যান্যের মধ্যে আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র এবং আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য বদরউদ্দিন আহমেদ কামরান, আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মেজবাউদ্দিন সিরাজ, জেলা আওয়ামীলীগ সভাপতি এডভোকেট লুৎফর রহমান এবং সিটি আওয়ামীলীগ সভাপতি মাসুক উদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com