রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের বাহুবলে বজ্রপাতে কিশোর নিহত

না ফেরার দেশে চলে গেলেন ওমানের সুলতান

তরফ নিউজ ডেস্ক : না ফেরার দেশে পারি জমালেন  ওমানের সুলতান কাবুস বিন সাঈদ আল সাঈদ (‘ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন’)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর। শনিবার দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমে জানানো হয় সুলতানের মৃত্যুর খবর। শুক্রবার সন্ধ্যায় মারা যান সুলতান কাবুস। বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন তিনি।

১৯৭০ সালে ওমানের মসনদে বসেন কাবুস বিন সাঈদ। অবিবাহিত হওয়ায় কোন উত্তরাধিকার নেই কাবুসের। জীবদ্দশায় কাউকে উত্তরাধিকারী ঘোষণাও করে যাননি তিনি।

ওমানের সংবিধান অনুযায়ী, তিন দিনের মধ্যে নির্বাচিত করতে হবে নতুন সুলতান। রাজপরিবারে আছেন মোট ৫০ জন পুরুষ সদস্য। সর্বসম্মতিতে সুলতান নির্বাচন সম্ভব না হলে দেশটির বিশেষ কাউন্সিল তাদের কাছে সংরক্ষিত সুলতানের গোপন চিঠি থেকে উত্তরাধিকারীর নাম ঘোষণা করবে। সুলতান কাবুসের মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে ওমানে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com