রবিবার, ২১ জুন ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

ইরাকে মার্কিন দূতাবাসের কাছে ৩ দফা রকেট হামলা

আন্তর্জাতিক ডেস্ক : ইরাকের রাজধানী বাগদাদে অন্তত তিনটি রকেট হামলা চালানো হয়েছে। এরমধ্যে দুইটি রকেট মার্কিন দূতাবাসের কাছে আঘাত হানে ।

ইরাকি পুলিশ রয়টার্সকে জানায়, গ্রিন জোন, যেখানে মার্কিন দূতাবাস ও বিদেশি মিশনের অবস্থান সেখানে মঙ্গলবার তিনটি কাত্যুশা রকেট আঘাত হানে। এর আগে বাগদাদের এই গ্রিন জোনে ৮ জানুয়ারি রকেট হামলার ঘটনা ঘটেছে।

এসব হামলার জন্য ইরান সমর্থিত আধাসামরিক বাহিনীকে দায়ী করে আসছে যুক্তরাষ্ট্র। তবে কোনো পক্ষই এখনও পর্যন্ত এসব হামলার দায় স্বীকার করেনি।

বিবিসির এক রিপোর্টার বলেন, হামলার পর মার্কিন দূতাবাসে অ্যালার্ম বাজছে এবং সবাইকে ভিতরে আশ্রয় নিতে বলা হয়েছে।

এদিকে আল জাজিরা জানিয়েছে, রকেট হামলার পর গ্রিন জোনে সাইরেন বার্তা চালানোর শব্দ শোনা গেছে।

তবে এ হামলায় কী পরিমাণে হতাহতের ঘটনা ঘটেছে তা জানা যায়নি। এছাড়া এই হামলার দায় এখন পর্যন্ত কেউ স্বীকার করেনি বলে খবরে বলা হয়েছে।

গত ৩ জানুয়ারি মার্কিন হামলায় ইরানের সামরিক বাহিনীর কমান্ডার কাসেম সোলাইমানিকে হত্যার পর মার্কিন দূতাবাস লক্ষ্য করে গত সপ্তাহে দুই দফা রকেট হামলা চালিয়েছে ইরান।

প্রথম দফার (৭ জানুয়ারি) হামলায় তেহরানের পক্ষ থেকে ৮০ জন নিহতের দাবি করা হলেও নাকচ করে পেন্টাগন। এর ২৪ ঘন্টা পার হওয়ার আগেই ফের হামলায় ৬ জন আহত হয়। তবে এবারের হামলার কথা এখন পর্যন্ত ইরানের পক্ষ থেকে কিছু বলা হয়নি।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com