শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স পুটিজুরী ইউপি সদস্য জসিম মেম্বার গ্রেপ্তার পুরোনো ভিডিও কেন্দ্র করে মাজার ভাঙচুর-অগ্নিসংযোগ, পীরকে কুপিয়ে হত্যা

ফ্রান্সে আর্থ-সামাজিক জরুরি অবস্থা ঘোষণা ম্যাক্রোঁর

তরফ নিউজ ডেস্ক: ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ‘ইয়োলো ভেস্ট’ সংকটের প্রেক্ষাপটে দেশে জরুরি অবস্থা জারি করেছেন। খবর তাসের।

সোমবার টেলিভিশনে প্রচারিত জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে তিনি বলেন, ‘প্রথমে আমি দেশের জন্য অর্থনৈতিক জরুরি অবস্থা ঘোষণা করছি।’

তিনি বলেন, ‘আমরা এমন একটি ফ্রান্স গড়ে তুলতে চাই যেখানে যে কেউ তার কর্মের মধ্যে মর্যাদা নিয়ে বেঁচে থাকতে পারে এবং এক্ষেত্রে আমরা খুবই মন্থর গতিতে এগিয়ে যাচ্ছি।’

ম্যাক্রোঁ বলেন, ইয়োলো ভেস্ট সংকট চলাকালে পুলিশের বিরুদ্ধে বিক্ষোভকারীদে সংঘটিত সহিংস কর্মকান্ডের নিন্দা জানিয়েছেন ফ্রান্সের এ নেতা।

তিনি দেশের সকল জনগণকে শান্ত থাকারও আহবান জানিয়েছেন। ‘আমি বিশ্বাস করি একত্রে আমরা এ সংকট সমাধানের উপায় খুঁজে বের করতে পারবো।’

উল্লেখ্য, জ্বালানি মূল্য ও বৃদ্ধি এবং জীবনযাত্রার উচ্চ ব্যয়কে কেন্দ্র করে ফ্রান্সের রাজপথে ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়ে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com