শনিবার, ০৬ জুন ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স পুটিজুরী ইউপি সদস্য জসিম মেম্বার গ্রেপ্তার পুরোনো ভিডিও কেন্দ্র করে মাজার ভাঙচুর-অগ্নিসংযোগ, পীরকে কুপিয়ে হত্যা

শ্রীলঙ্কান প্রধানমন্ত্রী মাহিন্দার পদত্যাগ

মাহিন্দা রাজাপাকসে। ছবিঃ ইন্টারনেট

আন্তর্জাতিক ডেস্ক: অবশেষে পদত্যাগ করেছেন শ্রীলঙ্কান বিতর্কিত প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে।

শনিবার (১৫ ডিসেম্বর) তিনি পদত্যাগপত্রে সই করেন বলে স্থানীয় সংবাদমাধ্যম জানায়। এর আগে শুক্রবার (১৪ ডিসেম্বর) তিনি শনিবার পদত্যাগ করবেন বলে জানিয়েছিলেন দেশটির সংসদ সদস্য ও মাহিন্দার ছেলে নামল রাজাপাকসে।

তখন টুইটে নামল এমনই বলেছিলেন, দেশের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য মাহিন্দা রাজাপাকসে প্রধানমন্ত্রী পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন এবং সেটা শনিবারে।

বেশ কয়েক মাস ধরে রাজনৈতিক অস্থিরতা চলছিল শ্রীলঙ্কায়। আর এ অস্থিরতা দূর করতেই প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ালেন দেশের ক্ষমতাধর এ নেতা। এছাড়া আদালতের আদেশও ছিল এমন যে, তিনি যেনো পদত্যাগ করেন। তারপরও ক্ষমতায় থাকা তার উচিত হবে না বলে মনে করেন মাহিন্দা।

চলতি বছরের ২৬ অক্টোবর দায়িত্ব গ্রহণের শুরু থেকেই তিনি তুমুল বিতর্কের মুখে ছিলেন। কেননা, এ দিন দেশটির তখনকার প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহেকে প্রেসিডেন্ট সিরিসেনা বরখাস্ত করে মাহিন্দাকে পদটির দায়িত্ব দিয়েছিলেন। এরপর থেকেই শ্রীলঙ্কায় রাজনৈতিক অস্থিরতা শুরু হয়। যার চাপে পড়ে শেষপর্যন্ত তাকে পদত্যাগই করতে হলো।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com