বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
মিষ্টি আলু চাষে হাসি ফুটেছে কৃষক সেলিম মিয়ার মুখে জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী অমর একুশে বইমেলায় লিমনের দু’টি নতুন গল্পগ্রন্থ প্রকাশ প্রশাসনের সভায় এমপি’র স্ত্রী, ইউএনও ও এসি ল্যান্ডকে বদলি ভিসার মেয়াদ এক মাস বাড়ালো কাতার বাহুবল প্রেসক্লাবের সঙ্গে রেজা পত্নী সিমি কিবরিয়ার মতবিনিময় বর্তমান বাংলা’র চুনারঘাট প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন আসাদ ঠাকুর যে যাই বলুক না কেন, ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা চুনারুঘাটে সেনাবাহিনীর অভিযানে মাদক বিক্রেতাদের আটক বাহুবলে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে রাতভর অভিযান, যুবকের কারাদণ্ড

করোনায় আক্রান্ত রোনালদো

তরফ স্পোর্টস ডেস্ক : করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো। পজিটিভ হওয়ার পর উয়েফা ন্যাশন্স লিগের পর্তুগাল স্কোয়াড থেকে সেল্ফ আইসোলেশনে চলে গেছেন তিনি। পর্তুগালের ফুটবল ফেডারেশন তাদের অফিসিয়াল ওয়েবসাইটে এক বিবৃতির মাধ্যমে খবরটি নিশ্চিত করেছে। পর্তুগালের হয়ে উয়েফা ন্যাশন্স লিগের ম্যাচ খেলতে গিয়েই রোনালদো করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

পর্তুগিজ দলের সঙ্গে সোমবার ডিনারে অংশ নেওয়ার পর থেকে রোনালদো করোনাভাইরাসের উপসর্গ নিয়ে ফিরেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে রোনালদোর সেই ডিনারে অংশগ্রহণের ছবিও প্রকাশিত হয়। রোনালদো নিজেই সেলফি তুলে সেই ছবি পোস্ট করেন।

জুভেন্টাসে রোনালদোর সতীর্থ পাওলো দিবালা এর আগে করোনায় পজিটিভ হয়েছিলেন।

ইতালি লিগে খেলা আরেক তারকা ইব্রাহিমোভিচও করোনায় আক্রান্ত হয়েছিলেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com