রবিবার, ২১ জুন ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

দুবাইয়ে সড়ক দুর্ঘটনায় চুনারুঘাটের যুবক নিহত

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি: দুবাইয়ে সড়ক দুর্ঘটনায় হবিগঞ্জের চুনারুঘাট আহম্মদাবাদ ইউপির কালীশিড়ি গ্রামের দুবাই প্রবাসী আব্দুল গফুর (৪০) নামে এক যুবক নিহত হয়েছেন। নিহত যুবক ওই গ্রামের মৃত হাজী আঃ খালেক মিয়ার পুত্র।

জানা যায়, শুক্রবার (২৭ নভেম্বর) বাংলাদেশ সময় সন্ধ্যা ৭ টায় দুবাইয়ে নিজ বাসস্থান এলাকায় সড়ক দুর্ঘটনাটি ঘটেছে। নিহতের বড় ভাই হাজী আঃ ছাত্তার বলেন, চা পান খাওয়ার উদ্দেশ্যে আঃ গফুর দুবাইয়ের নিজবাসস্থান থেকে বের হলে পথিমধ্যে একটি গাড়ি এসে পিছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

আঃ গফুর মৃত্যুকালে স্ত্রী, ২ কন্যা ও ১পুত্র সন্তানসহ অসংখ্য আত্মীয় -স্বজন রেখে গেছেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া বিরাজ করছে।

চুনারুঘাট থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আলী আশরাফ বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত আঃ গফুরের মরদেহ দেশে ফিরিয়ে আনার সার্বাত্মক চেষ্ঠা চলছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com