রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের বাহুবলে বজ্রপাতে কিশোর নিহত

ব্রিসবেন টেস্টে ঐতিহাসিক জয় ভারতের

তরফ নিউজ ডেস্কব্রিসবেনের গ্যাবায় বোর্ডার-গাভাস্কার ট্রফির চতুর্থ ও শেষ টেস্টে স্বাগতিক অস্ট্রেলিয়াকে ৩ উইকেটে হারিয়ে ইতিহাস সৃষ্টি করেছ ভারত। শেষদিনে ভারতকে ম্যাচ জিততে ৩২৪ রান করতে হত। ৭ উইকেট হারিয়ে সেই লক্ষ্যে পৌঁছে যায় টিম ইন্ডিয়া। শুভমান গিলের ৯১ ও ঋষভ পন্থের ৮৯ রানের সুবাধে ৩ উইকেটে গাব্বা টেস্ট জিতল ভারত। এছাড়া চেতেশ্বর পুজারা করেন ৫৬ রান।

অ্যাডিলেড টেস্টে ৩৬ রানের মহাবিপর্যয়ের পর রাহানের শতরানে মেলবোর্নে মহাপ্রত্যাবর্তন। সিডনিতে কঠিন পরিস্থিতিতেও হার এড়ানো। সেখান থেকেই শেষ পর্যন্ত ব্রিসবেন টেস্ট জিতে নিয়ে ২-১ ব্যবধানে অস্ট্রেলিয়ার মাটিতে সিরিজ জয়। নিঃসন্দেহে রাহানের দলের এই লড়াই ইতিহাসের পাতায় লেখা থাকবে। এটিই ভারতের ইতিহাসের সেরা টেস্ট সিরিজ জয়।

সংক্ষিপ্ত স্কোর:

অস্ট্রেলিয়া : ৩৬৯ ও ২৯৪

ভারত : ৩৩৬ ও ৩২৮/৭

ফল : ভারত ৩ উইকেটে জয়ী।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com