রবিবার, ২১ জুন ২০২৬, ০২:০১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

কুইজ জিতে বিশ্বকাপ দেখা

২০১৮ বিশ্বকাপ ফুটবল উপলক্ষে প্রথম আলোর কুইজ বিজয়ী হয়ে রাশিয়ায় ফুটবল বিশ্বকাপ দেখতে গিয়েছিলেন হায়দার আলী ও আদিব তানভীর। গ্রুপপর্বের দুটি ম্যাচ তাঁরা উপভোগ করেছেন গ্যালারিতে বসে। তাঁদের সেই অভিজ্ঞতা থাকছে এই প্রতিবেদনে।

একে তো অপরিচিত, তার ওপর সমবয়সীও নন। এমন দুজন মানুষ একসঙ্গে ঘুরে এসেছেন রাশিয়া। ভ্রমণটা কেমন হলো! কথাটা পাড়তেই আদিব তানভীর বললেন, ‘হায়দার আংকেল ছিলেন অভিভাবকের মতো। এটা বরং পুরো ভ্রমণে সহায়তা করেছে।’ আদিবের কথা শুনে হায়দার আলীর মুখেও হাসি ফুটে উঠল। বললেন, ‘আদিব বেশ বন্ধুবৎসল মানুষ। সবার সঙ্গে মিশতে পারে। দীর্ঘ ট্রেন ভ্রমণে ও যে কত বন্ধু বানিয়ে ফেলল। আমি তো অনেকটা সময় ঘুমিয়েই পার করে দিয়েছি।’ তাঁর হাসিমুখ দেখে মনে হলো, সন্তানসম একজনের সঙ্গে ঘোরাটাকে তিনিও উপভোগ করেছেন।

আদিব তানভীর উচ্চমাধ্যমিক শেষে করে বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতি নিচ্ছেন। ঢাকার ফার্মগেটে তাঁদের বাসা। হায়দার আলীও ঢাকাতেই থাকেন। ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ডিপিডিসি) উপমহাব্যবস্থাপক (ডিজিএম) তিনি। বিশ্বকাপ উপলক্ষে প্রথম আলোর ‘যে জানে, সে ওড়ে’ কুইজে বিজয়ী হয়ে ঘুরে এলেন রাশিয়া। শুধু কি ঘোরা?

ওই যে নিচ থেকে গুনে গুনে পাঁচ নম্বর সারিতে বসার সুযোগ আর চোখের সামনে ক্রিস্টিয়ানো রোনালদোকে দেখা—আদিব তানভীরের কাছে সে সময়টা এখনো অবিশ্বাস্য ঠেকে। যেমন হায়দার আলীর স্বপ্নকেও হার মানিয়েছে গ্যালারিতে বিশ্বকাপের ম্যাচ দেখতে পাওয়া। এমন আরও অনেক অবিশ্বাস্য মুহূর্তের গল্পই দুজনে শোনাচ্ছিলেন প্রথম আলো কার্যালয়ে বসে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com