শনিবার, ২০ জুন ২০২৬, ০৭:২২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

লাথি দিয়ে স্টাম্প ভাঙলেন সাকিব, মারলেন আছাড়

তরফ স্পোর্টস ডেস্ক : আবেদন করার পর দুই-তিন সেকেন্ড পার হয়েছে মোটে। হুট করে যেন নিজেকে হারিয়ে ফেললেন সাকিব আল হাসান। আম্পায়ারের ঠিক সামনে লাথি দিয়ে এলোমেলো করে দিলেন স্টাম্প, উড়িয়ে দিলেন বেলস। মুখোমুখি হয়ে তর্কে জড়ালেন আম্পায়ারের সঙ্গে। একটু পর অন্য প্রান্তে আবার দেখা গেল তার রুদ্রমূর্তি। এবার আম্পায়ারের সামনে গিয়ে তিন স্টাম্পই তুলে নিয়ে আছাড় মারলেন মাটিতে।

ঢাকা প্রিমিয়ার লিগ টি-টোয়েন্টিতে শুক্রবার দুপুরে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে আবাহনী লিমিটেডের বিপক্ষে ম্যাচে এমন অবিশ্বাস্য ঘটনার জন্ম দিলেন মোহামেডান স্পোর্টিং ক্লাবের অধিনায়ক সাকিব।

এই দুই ঘটনার পর বৃষ্টিতে খেলা বন্ধ হলে মাঠ ছাড়ার সময় আবার তাকে দেখা যায় বিতর্কে জড়াতে। এবার অশালীন ভঙ্গি করেন আবাহনীর ড্রেসিং রুমের দিকে। সাকিবের সেই ভঙ্গি দেখে আবাহনী কোচ খালেদ মাহমুদকে দেখা যায় তেড়ে যেতে। মোহামেডানে শামসুর রহমান তখন দৌড়ে এগিয়ে গিয়ে নিবৃত্ত করেন খালেদ মাহমুদকে।

(বিস্তারিত আসছে)

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com