বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বাহুবলে জনতা ব্যাংক ব্যবস্থাপকের বিদায় ও বরণ চুনারুঘাটে এলপিজি ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা বাহুবলে ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণ পেলেন ২৪ ভূমি মালিক সাহিত্য-সংস্কৃতির উন্নয়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস- প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা চুনারুঘাট সাহিত্য-সংস্কৃতি পরিষদের ৩৭তম বর্ষ উদযাপন চুনারুঘাটে ‘মেয়র মোহাম্মদ আলী স্মৃতি’ ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন ৩ অক্টোবর অযত্ন-অবহেলায় ফয়জাবাদ বধ্যভূমি, রাতে মাদকসেবীদের আড্ডা ডিসিপি হাই স্কুলে শিক্ষার মানোন্নয়নে কাজ করছেন নাজিম উদ্দিন শামসু চুনারুঘাটে সীমানার বাইরে বালু উত্তোলন, লাখ টাকা জরিমানা চুনারুঘাটে দুই দিনব্যাপী ‘বৈচিত্র্যের উৎসব’, আসছেন যারা

বাহুবলে দুই মাস ধরে নিখোঁজ রবিউলের সন্ধান চায় পরিবার

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি : বাহুবলে রবিউল ইসলাম রবি (১৪) নামের এক ছেলে গত দুই মাস ধরে নিখোঁজ রয়েছেন। নিখোঁজ রবিউল উপজেলার চক হাবিজপুর গ্রামের ফারুক মিয়ার পুত্র। নিখোঁজের পর থেকে তার সন্ধানে আত্মীয় স্বজনের বাড়িতে খোজাখুজি শেষে প্রচার মাইকিং করানোর পরও খোজ না পেয়ে বাহুবল মডেল থানায় একটি নিখোঁজ জিডি করা হয়।

পুলিশ ও রবিউলের পরিবার সূত্রে জানা যায়, বিগত ৫ মে বিকাল ৪ ঘটিকার সময় রবিউল বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়। নিখোঁজের পর থেকে তার পরিবারের সদস্যরা তাদের আত্মীয় স্বজনের বারিঘর খোঁজাখুজি ও মাইকিং করে তার সন্ধান খোঁজেন। এতেও রবিউলের কোন সন্ধান না পাওয়ায় তার পিতা ফারুক মিয়া গত ১৪ জুন বাহুবল মডেল থানায় একটি জিডি (যাহার জিডি নং- ৬১৬) এন্ট্রি করেন। জিডি এন্ট্রি করার পর থেকে পুলিশ তার সন্ধানে নানামুখি প্রদক্ষেপ গ্রহণ করেও এখন পর্যন্ত রবিউলের সন্ধান বের করতে পারেনি।

এ ব্যাপারে বাহুবল মডেল থানার এসআই সমীরণ চন্দ্র দাস বলেন, রবিউল গত ২ মাসের অধিক সময় ধরে নিখোঁজ রয়েছে। প্রথম অবস্থায় তার সন্ধান বের করতে পরিবারের লোকজন চেষ্টা চালায়। পরে তারা ব্যর্থ হয়ে থানায় জিডি এন্ট্রি করেও এখন পর্যন্ত তার কোন সন্ধান পাওয়া যায়নি। কোন হৃদয়বান ব্যক্তি যদি রবিউলের সন্ধান পান তাহলে বাহুবল মডেল থানার ডিউটি অফিসার (০১২৩০ ১১৮৮৬২) বা আমার (০১৯১২ ৪২৫৮১৮) নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ জানাচ্ছি।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com