শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৪:২২ অপরাহ্ন

শোক সংবাদ

তরফ নিউজ ডেস্ক: বাহুবল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার বাহুবল প্রতিনিধি সালেহ আহমেদ আবিদের বড় ভাই, বাহুবল উপজেলার চারগাঁও বড়বাড়ি নিবাসী মো. হারুনুর রশিদ সানু মিয়া (৬৫) গতকাল বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাত ১১টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।
শুক্রবার বেলা আড়াইটায় মরহুমের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

তাঁর মৃত্যুতে বাহুবল প্রেসক্লাব গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে। এক শোকবার্তায় সংগঠনের সদস্যরা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। একই সঙ্গে মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন, তিনি যেন মরহুমকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনকে এই শোক সইবার শক্তি ও ধৈর্য দান করেন। আমিন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com