শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
হবিগঞ্জ জেলা জামায়াতের আমীর পুনর্নির্বাচিত মুখলিছুর রহমান চুনারুঘাটে পৌর যুবদলের বিক্ষোভ বাহুবলে দুই মসজিদে ১ লাখ টাকা অনুদান দিলেন আনোয়ার হোসাইন সালেহী ২৬ বছরেও নির্মাণ হয়নি সেতু, বাঁশের সাঁকোয় ঝুঁকি নিয়ে পারাপার ৯ গ্রামের মানুষ মাধবপুরে ডাকবাহী মেইলগাড়ি ও ট্রাকের সংঘর্ষে নিহত ৩ বিজিবির অভিযানে ৩০ কেজি গাঁজাসহ সাড়ে ৪৫ লাখ টাকার পণ্য জব্দ এনসিপির দুই কমিটিতে গুরুত্বপূর্ণ পদ, সম্পৃক্ততা অস্বীকার সাবেক উপজেলা চেয়ারম্যানের জগদীশপুর সড়ক উন্নয়নে ২৩ কোটি ৮০ লাখ টাকা বরাদ্দ বিবিয়ানার লুণ্ঠিত যন্ত্রাংশ উদ্ধার, পুরস্কৃত বাহুবল থানার ওসি বানিয়াচংয়ে মাদকের ছড়াছড়ি, হাত বাড়ালেই মিলছে নানা ধরনের মাদক

চুনারুঘাটে পৌর যুবদলের বিক্ষোভ

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের চুনারুঘাটে নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল চুনারুঘাট পৌর শাখা।

শুক্রবার (১৩ নভেম্বর) বিকেল ৪টায় পৌর যুবদলের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিলটি চুনারুঘাট পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে পৌর শহরের মধ্যবাজারে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে উপস্থিত ছিলেন চুনারুঘাট পৌর যুবদলের আহ্বায়ক আব্দুল আওয়াল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. রফিক তালুকদার, সদস্য সচিব কামরুল হাসান মাসুম, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আফজল খাঁন, শায়েস্তাগঞ্জ আঞ্চলিক যুবদলের সদস্য সচিব অনু মিয়া, পৌর যুবদলের প্রথম যুগ্ম আহ্বায়ক এমদাদুল হক সেলিম, যুগ্ম আহ্বায়ক মনির মিয়া, চুনারুঘাট সরকারি কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এমদাদুল হক ইমন, সাবেক যুগ্ম আহ্বায়ক কামরুল এবং উপজেলা তারেক পরিষদের সদস্য সচিব মোশাহিদ আলমসহ যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

সমাবেশে বক্তারা বলেন, আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ড ও নৈরাজ্য কোনোভাবেই মেনে নেওয়া হবে না। এসব কর্মকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান তারা। ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ডের পুনরাবৃত্তি হলে চুনারুঘাট পৌর যুবদল কঠোর প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তুলবে বলেও হুঁশিয়ারি দেন বক্তারা।

এ সময় নেতাকর্মীরা দেশে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com