শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১১:৫০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
হবিগঞ্জ জেলা জামায়াতের আমীর পুনর্নির্বাচিত মুখলিছুর রহমান চুনারুঘাটে পৌর যুবদলের বিক্ষোভ বাহুবলে দুই মসজিদে ১ লাখ টাকা অনুদান দিলেন আনোয়ার হোসাইন সালেহী ২৬ বছরেও নির্মাণ হয়নি সেতু, বাঁশের সাঁকোয় ঝুঁকি নিয়ে পারাপার ৯ গ্রামের মানুষ মাধবপুরে ডাকবাহী মেইলগাড়ি ও ট্রাকের সংঘর্ষে নিহত ৩ বিজিবির অভিযানে ৩০ কেজি গাঁজাসহ সাড়ে ৪৫ লাখ টাকার পণ্য জব্দ এনসিপির দুই কমিটিতে গুরুত্বপূর্ণ পদ, সম্পৃক্ততা অস্বীকার সাবেক উপজেলা চেয়ারম্যানের জগদীশপুর সড়ক উন্নয়নে ২৩ কোটি ৮০ লাখ টাকা বরাদ্দ বিবিয়ানার লুণ্ঠিত যন্ত্রাংশ উদ্ধার, পুরস্কৃত বাহুবল থানার ওসি বানিয়াচংয়ে মাদকের ছড়াছড়ি, হাত বাড়ালেই মিলছে নানা ধরনের মাদক

হবিগঞ্জ জেলা জামায়াতের আমীর পুনর্নির্বাচিত মুখলিছুর রহমান

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামী হবিগঞ্জ জেলা শাখার আমীর পুনর্নির্বাচিত হয়েছেন কাজী মাওলানা মুখলিছুর রহমান। শুক্রবার (১৩ নভেম্বর) বেলা ২টায় হবিগঞ্জ জেলা পরিষদ হলরুমে আয়োজিত রুকন সম্মেলনে তিনি নবনির্বাচিত জেলা আমীর হিসেবে শপথ গ্রহণ করেন।

শপথবাক্য পাঠ করান সম্মেলনের প্রধান অতিথি ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর জামায়াতের নবনির্বাচিত আমীর ফখরুল ইসলাম।

উল্লেখ্য, প্রায় এক মাস আগে হবিগঞ্জ জেলা জামায়াতের আমীর নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে কাজী মাওলানা মুখলিছুর রহমান পুনরায় জেলা আমীর নির্বাচিত হন। শুক্রবার আনুষ্ঠানিকভাবে তিনি শপথ গ্রহণ করেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com