রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন
চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের চুনারুঘাটে বন বিভাগের অভিযানে অবৈধভাবে কেটে পাচারের সময় ৯ টুকরো চিকরাশি কাঠসহ একটি পিকআপভ্যান জব্দ করা হয়েছে।
রোববার (১৫ নভেম্বর) দুপুরে উপজেলার ছালিয়ার আব্দা বটেরতল এলাকায় রেমা-কালেঙ্গা বিট কর্মকর্তা আব্দুল্লাহ আল আমিনের নেতৃত্বে বন বিভাগের একটি দল এ অভিযান পরিচালনা করে।
বন বিভাগ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালানো হয়। এ সময় বন থেকে অবৈধভাবে কেটে পাচারের উদ্দেশ্যে পিকআপভ্যানে বোঝাই করা ৯ টুকরো চিকরাশি কাঠ জব্দ করা হয়। জব্দ করা কাঠের পরিমাণ ১২ দশমিক ৪৮ ঘনফুট। তবে বনকর্মীদের উপস্থিতি টের পেয়ে পিকআপচালক পালিয়ে যান।
রেমা-কালেঙ্গা বিট কর্মকর্তা আব্দুল্লাহ আল আমিন জানান, বনসম্পদ রক্ষায় অবৈধ কাঠ পাচারবিরোধী অভিযান অব্যাহত থাকবে।