রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের বাহুবলে বজ্রপাতে কিশোর নিহত

উপজেলা নির্বাচন: লাকসামে পূণঃমনোনয়ন পেলেন বর্তমানরা

আরিফুর রহমান স্বপন, লাকসাম (কুমিল্লা): আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে লাকসাম উপজেলায় বর্তমানরাই স্ব স্ব পদে পূণঃমনোনয়ন পেয়েছেন।

পূণঃমনোনয়ন পাওয়া প্রার্থীরা হলেন- চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বর্তমান উপজেলা চেয়ারম্যান এডভোকেট ইউনুস ভূঁইয়া, ভাইস চেয়ারম্যান পদে পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বর্তমান উপজেলা ভাইস চেয়ারম্যান মহব্বত আলী ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রাশিদা বেগম।

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে পূণঃরায় মনোনয়ন পাওয়ায় স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের মাননীয় মন্ত্রী, কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনের জাতীয় সংসদ সদস্য মোঃ তাজুল ইসলামের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তাঁকে অভিনন্দন জানিয়েছেন মনোনয়ন প্রাপ্তরা।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com