রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সায়হাম গ্রুপের কারখানা পরিদর্শনে মার্কিন কাঁচা তুলা প্রতিনিধি দল হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের

তাইগ্রিস নদীতে ফেরি ডুবে নিহত ৬৫

আন্তর্জাতিক ডেস্ক : ইরাকের মসুল শহরের কাছে তাইগ্রিস নদীতে এক ফেরি ডুবে অন্তত ৬৫ জনের প্রাণহানি ঘটেছে। এছাড়া ৩০ জন নিখোঁজ রয়েছেন। বৃহস্পতিবার কুর্দিদের নতুন বছর নওরোজ উদযাপন শেষে বাড়িতে ফেরার পথে এই যাত্রীবাহী নৌকা ডুবে গেলে এ প্রাণহানির ঘটনা ঘটে। বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

নিহতদের অধিকাংশই নারী এবং শিশু, যারা সাঁতার জানতেন না। নওরোজ উদযাপন শেষে ওই নৌকাটিতে করে বাড়িতে ফিরছিলেন প্রায় ২০০ জন। ইরানে এই দিনটিকে ফার্সি নতুন বছর হিসেবে উদযাপন করা হয়।

এক ভিডিও ফুটেজে দেখা যায়, একটি নৌকা ডুবে যাচ্ছে, লোকজন টাইগ্রিস নদীতে ঝাপিয়ে পড়ছে। অন্যদের উদ্ধার করছে। নদীর তীরে অনেকেই আর্তনাদ করছেন।

দেশটির এক কর্মকর্তা বলেছেন, টাইগ্রিস নদী পাড়ি দিয়ে মসুলে যাওয়ার পথে যাত্রীবাহী এই ফেরি ডুবে গেছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com