রবিবার, ২১ জুন ২০২৬, ০৬:১১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

ঝড় থাকবে পুরো মাসজুড়েই

নিজস্ব প্রতিবেদক : এপ্রিলের শুরুতেই দেশে কালবৈশাখি ঝড় হবে এমনটি আগেই জানিয়েছিলো আবহাওয়া অধিদপ্তর। পূভাবাসের একদিন আগে, ৩১ মার্চ থেকেই শুরু হয়েছে ঝড়। সোমবার (১ এপ্রিল)ও রাতে ঝড় শুরু হয় সিলেটে।

এবার আবহাওয়া অধিদপ্তর বলছে, পুরো এপ্রিল মাসজুড়েই ঝড় অব্যাহত থাকবে। সেইসঙ্গে দেশের বিভিন্ন স্থানে থাকবে দাবদাহও।

সিলেট আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা গেছে, রোববার বিকেল থেকেই সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে ঝড় শুরু হয়। রোববার সন্ধ্যা ছয়টা থেকে সোমবার সকাল ছয়টা পর্যন্ত সিলেটে বৃষ্টি ২৩.৮ মিলিমিটার। আর সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বৃষ্টি হয়েছে ৪.২ মিলিমিটার। অবশ্য সোমবার দিনে সিলেটে তেমন বৃষ্টি না হলেও রাত থেকে শুরু হয় ঝড় ও বৃষ্টি। রাত ১০টায় এ রিপোর্ট লেখার সময়ও সিলেটে বৃষ্টি হচ্ছে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ আবুল কালাম আজাদবলেন, কালবৈশাখীর আঘাত হানার আশঙ্কা আরও কয়েক দিন থাকবে। তিনি বলেন, আরও দু–এক দিন বিচ্ছিন্নভাবে দমকা ঝোড়ো হাওয়াসহ সারা দেশের বিভিন্ন স্থানে বিক্ষিপ্তভাবে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে।

এদিকে আবহাওয়া অধিদপ্তরের এপ্রিল মাসের পূর্বাভাসে বলা হয়েছে, বৃষ্টি ছাড়াও এ সময় সমুদ্রে দু-একটি নিম্নচাপের সৃষ্টি হতে পারে। এর মধ্যে একটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। ঝড়বৃষ্টি ছাড়াও এই মাসে দাবদাহ বয়ে যেতে পারে দেশের উত্তর মধ্যাঞ্চলের ওপর দিয়ে। কোথাও কোথাও এ দাবদাহের কারণে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের ওপরে উঠে যেতে পারে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com