শনিবার, ০৬ জুন ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স পুটিজুরী ইউপি সদস্য জসিম মেম্বার গ্রেপ্তার পুরোনো ভিডিও কেন্দ্র করে মাজার ভাঙচুর-অগ্নিসংযোগ, পীরকে কুপিয়ে হত্যা

কাতারে সড়ক দুর্ঘটনায় ২ বাংলাদেশি নিহত

আন্তর্জাতিক ডেস্ক : কাতারে সড়ক দুর্ঘটনায় ২ বাংলাদেশি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২ বাংলাদেশি। স্থানীয় সময় বুধবার বিকালে দেশটির রাজধানী দোহায় এ দুর্ঘটনা ঘটে। কাতারে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের শ্রম কাউন্সেলর রবিউল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছে।

দুর্ঘটনায় নিহতরা হলেন, চট্টগ্রামের রাউজান উপজেলার উত্তর সর্দার আমিন মুন্সি বাড়ির মোহাম্মদ সিরাজ ও ফটিকছড়ি উপজেলার ধর্মপুর সাইফুর বাড়ির মোহাম্মদ জাহেদ। নিহতদের লাশ স্থানীয়  দোহা হামাদ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।  গুরুতর আহত জমির উদ্দিন ও সৈয়দ হোসেন মিয়া একই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আহত দু’জনের বাড়ি চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ধর্মপুরে।

জানা যায়, দোহার আবু হামোড় এলাকায় একটি প্রাইভেট কার পেছন থেকে তাদের বহনকারী গাড়িকে ধাক্কা দিলে ঘটনাস্থলে দু’জন মারা যান। দূতাবাসের শ্রম কাউন্সেলর রবিউল ইসলাম জানান, নিহত দু’জনের লাশ দ্রুত দেশে তাদের পরিবারের কাছে পাঠানো হবে। ধাক্কা দেয়া প্রাইভেটকারের মালিকের কাছে ক্ষতিপূরণ আদায় করতে ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

কাতার ‘বৃহত্তর ফটিকছড়ি সমিতি’ ও ‘রাউজান সমিতি’ সূত্রে জানা গেছে নিহত দুই বাংলাদেশির লাশ দ্রুত দেশে পাঠানো ও আহত দুজনের চিকিৎসার তদারকি করছে প্রবাসী সংগঠন দু’টি।।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com