বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
চুনারুঘাটে যানজট নিরসনে ভ্রাম্যমাণ আদালত, ১৯ হাজার টাকা অর্থদণ্ড ভারতে প্রবেশের চেষ্টাকালে নির্বাচন অফিসের কর্মচারী আটক সায়হাম গ্রুপের কারখানা পরিদর্শনে মার্কিন কাঁচা তুলা প্রতিনিধি দল হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল

ট্রাকে মোটরসাইকেলের ধাক্কা, নিহত দুই তরুণ

তরফ নিউজ ডেস্ক : মাদারীপুরে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে ধাক্কা দেওয়ায় দুই মোটরসাইকেল আরোহী তরুণের মৃত্যু হয়েছে।

বুধবার রাত সাড়ে ১১টার দিকে সদর উপজেলার মঠেরবাজার এলাকার মাদারীপুর-শরিয়তপুর মহাসড়কের এ দুর্ঘটনা ঘটে।

নিহত দিগন্ত মোল্লা (১৮) শরিয়তপুর পৌরসভার তুলাসা এলাকার ইউনুস মোল্লার ছেলে। আরেকজনের (১৮) বাড়ি ওই এলাকায়, তাৎক্ষণিকভাবে তার পুরো পরিচয় জানা যায়নি।

মাদারীপুর সদর মডেল থানার ওসি কামরুল হাসান বলেন, শরীয়তপুর থেকে মোটরসাইলে করে ওই দুই তরুণ মাদারীপুর শহরের দিকে যাচ্ছিল। পথে দাঁড়িয়ে থাকা পণ্যবোঝাই একটি ট্রাকের পেছনে ধাক্কা দিলে মোটর সাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুই তরুণের মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায় বলে জানান ওসি।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com