সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বাহুবলে ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণ পেলেন ২৪ ভূমি মালিক সাহিত্য-সংস্কৃতির উন্নয়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস- প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা চুনারুঘাট সাহিত্য-সংস্কৃতি পরিষদের ৩৭তম বর্ষ উদযাপন চুনারুঘাটে ‘মেয়র মোহাম্মদ আলী স্মৃতি’ ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন ৩ অক্টোবর অযত্ন-অবহেলায় ফয়জাবাদ বধ্যভূমি, রাতে মাদকসেবীদের আড্ডা ডিসিপি হাই স্কুলে শিক্ষার মানোন্নয়নে কাজ করছেন নাজিম উদ্দিন শামসু চুনারুঘাটে সীমানার বাইরে বালু উত্তোলন, লাখ টাকা জরিমানা চুনারুঘাটে দুই দিনব্যাপী ‘বৈচিত্র্যের উৎসব’, আসছেন যারা বিজিবি অভিযানে সোয়া ৭ লাখ টাকার ভারতীয় গরু ও মদ জব্দ বাহুবলে ২ হাজার ঘনফুট অবৈধ বালু জব্দ, ১ লাখ টাকা জরিমানা

বিষপানে ২ মেয়েকে হত্যার পর মায়ের ‘আত্মহত্যা’

চট্টগ্রাম : চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বিষপান করিয়ে দুই শিশুকন্যাকে হত্যা করেছে এক মা। পরে তিনি নিজেও একইভাবে আত্মহত্যা করেন। সোমবার রাত ২টার দিকে উপজেলার সড়কভাটা ইউনিয়নের সিকদারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পারিবারিক কলহের জেরে এই ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। নিহতরা হলেন- সিকদারপাড়ার নূর নবীর স্ত্রী ডেইজি আক্তার (২৮) এবং তার দুই মেয়ে ইভা আক্তার (৬) ও ইসরাত নূর (১০ মাস)।

স্বজনদের বরাত দিয়ে রাঙ্গুনিয়া থানার ওসি ইমতিয়াজ ভূঁইয়া জানান, পারিবারিক কলহের জেরে সোমবার রাত ২টার দিকে ডেইজি দুই মেয়েকে বিষ খাওয়ানোর পর নিজেও বিষপান করেন। স্বজনরা বিষয়টি টের পেয়ে তাদের উদ্ধার করে চট্টগ্রাম  মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তিনজনকেই মৃত ঘোষণা করেন।

ডেইজি দুই মেয়েকে নিয়ে আত্মহত্যা করেছেন নাকি এটি পরিকল্পিত হত্যাকাণ্ড সেটি পুলিশ খতিয়ে দেখছে বলে জানান ওসি ইমতিয়াজ।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com