বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মিষ্টি আলু চাষে হাসি ফুটেছে কৃষক সেলিম মিয়ার মুখে জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী অমর একুশে বইমেলায় লিমনের দু’টি নতুন গল্পগ্রন্থ প্রকাশ প্রশাসনের সভায় এমপি’র স্ত্রী, ইউএনও ও এসি ল্যান্ডকে বদলি ভিসার মেয়াদ এক মাস বাড়ালো কাতার বাহুবল প্রেসক্লাবের সঙ্গে রেজা পত্নী সিমি কিবরিয়ার মতবিনিময় বর্তমান বাংলা’র চুনারঘাট প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন আসাদ ঠাকুর যে যাই বলুক না কেন, ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা চুনারুঘাটে সেনাবাহিনীর অভিযানে মাদক বিক্রেতাদের আটক বাহুবলে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে রাতভর অভিযান, যুবকের কারাদণ্ড

বিশ্বকাপে হাজার রানের ক্লাবে প্রথম সাকিব

তরফ স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপে ধারাবাহিক পারফরম্যান্সে দ্যুতি ছড়িয়ে যাচ্ছেন সাকিব আল হাসান। আফগানিস্তানের বিপক্ষে ২২ গজে নিজেকে মেলে ধরেছেন আরেকবার। এ ম্যাচে বিশ্বসেরা এ অলরাউন্ডার করেছেন ৫১ রান।

আজ ব্যাট হাতে ৩৫ রান করেই বিশ্বকাপে এক হাজার রানের মাইলফলক ছুঁয়েছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে এই কীর্তি গড়েছেন সাকিব।

২০০৭ বিশ্বকাপে সাকিবের পথচলা শুরু। নিজের প্রথম বিশ্বকাপে প্রথম ম্যাচেই সাকিব পেয়েছিলেন ফিফটি। এরপর ২০১১, ২০১৫ এবং চলতি বিশ্বকাপে নিজের প্রথম ম্যাচে সাকিব পেয়েছেন ফিফটির স্বাদ।

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে টানা চার ফিফটির রেকর্ড নেই অন্য কোনো ব্যাটসম্যানের। এবারের বিশ্বকাপের আগে সাকিব ২১ ম্যাচে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৫৪০ রান করেছিলেন। ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেঞ্চুরির স্বাদ পাওয়া সাকিব এখন পর্যন্ত বিশ্বকাপে তুলেছেন ৪৭৬ রান। আজ আরেকটি হাফ সেঞ্চুরি তুলে নিয়েছেন সাকিব।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com