রবিবার, ২১ জুন ২০২৬, ০৫:১১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

ছিলেন লর্ডসের মাঠকর্মী, এবার কিউই কোচ হয়ে ফাইনালে

তরফ স্পোর্টস ডেস্ক : মেরিলিবন ক্রিকেট ক্লাবের (এমসিসি) মাঠকর্মী হিসেবে ২৯ বছর আগে লর্ডসের প্যাভিলিয়নের জানালা পরিস্কার করতেন গ্যারি স্টিড। তবে ভাগ্যের বদল থাকলে ঠেকায় কে? সেই লর্ডসেই ফিরলেন তিনি, কিন্তু এবার প্যাভিলিয়নে নিউজিল্যান্ডের কোচ হয়ে জানালা দিয়ে ফাইনাল খেলা দেখবেন।

মাইক হেসনের উত্তরসূরি হিসেবে গত আগস্টে নিউজিল্যান্ডের হেড কোচের চাকরি পান নেন স্টিড। যেখানে দায়িত্ব নেওয়ার এক বছরের মাথায় দলকে বিশ্বকাপের ফাইনালে নিয়ে আসলেন। অথচ সেমিফাইনালে ভারতের বিপক্ষে এই কিউই দলটিকে সমালোচকরা তুচ্ছ করে দেখেছিল।

ফাইনালের আগে স্মৃতিরোমন্থন করতে গিয়ে স্টিড বলেন, ‘আমি ভাগ্যবান ছিলাম যে, ১৯৯০ সালে এখানে মাঠকর্মী হিসেবে কাজ করেছি। এর অংশ হিসেবে আমাকে জানালা পরিস্কার থেকে শুরু করে স্কোরকার্ড ও চিঠি আদান-প্রদান করতে হতো। স্কোরবক্সের কাজও সামলাতে হয়েছিল, তবে এসব কাজ আমার কাছে ছিল দারুণ কিছু মুহূর্ত।’

কিউইদের হয়ে পাঁচটি টেস্ট খেলা ৪৭ বছর বয়সী এই কোচ আরও বলেন, ‘এটা ছিল দারুণ অভিজ্ঞতা ও এখানে যেকোনো সময় ফিরে আসা আমার জন্য বিশেষ ব্যাপারই। আমরা এখানে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলেছি (গ্রুপ পর্বে)। তবে ফাইনালে খেলাটা আরও বেশি রোমাঞ্চকর।’

১৪ জুলাই স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে কেন উইলিয়ামসনের নিউজিল্যান্ড।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com