রবিবার, ২১ জুন ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

শ্রীলঙ্কা সফরের জন্য দল ঘোষণা, ফিরলেন এনামুল-তাইজুল

তরফ স্পোর্টস ডেস্ক : শ্রীলঙ্কা সফরের দল ঘোষণা করলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মাশরাফি বিন মর্তুজাকে অধিনায়ক রেখে শ্রীলঙ্কান ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। দলে ডাক পয়েছেন এনামুল হক ও তাইজুল ইসলাম। বিশ্বকাপ দলে জায়গা পেলেও শ্রীলঙ্কা সফর থেকে বাদ পরেছেন আবু যায়েদ রাহি। বিশ্রামের জন্য দলে রাখা হয়নি উইকেটরক্ষক- ব্যাটসম্যান লিটন কুমার দাসকে।

দীর্ঘ সফরের কারণে ছুটিতে থাকায় শ্রীলঙ্কা সফরে খেলছেন না ওয়ানডে ‘নাম্বার ওয়ান’ অলরাউন্ডার সাকিব আল হাসান।
আগামী ২৬, ২৮ ও ৩১ জুলাই কলম্বোতে তিন ম্যাচ ওয়ানডে সিরিজটি খেলবে বাংলাদেশ দল। এর আগে ২৩ জুলাই একমাত্র প্রস্তুতি ম্যাচে অংশ নেবে টাইগাররা। আসন্ন এ সফরের উদ্দেশ্যে আগামী ২০শে জুলাই দেশ ছাড়বে মাশরাফি বাহিনী।

শ্রীলঙ্কা সফরে বাংলাদেশ দল: মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), মাহমুদুল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ মিঠুন, মোহাম্মদ সাইফুদ্দিন, মুশফিকুর রহিম, মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, সাব্বির রহমান, সৌম্য সরকার, তামিম ইকবাল, মোসাদ্দেক হোসেন, তাইজুল ইসলাম এবং এনামুল হক বিজয়।।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com