বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
চুনারুঘাটে অবৈধ সিলিকা বালু উত্তোলন, লাখ টাকা জরিমানা চুনারুঘাট ফটোগ্রাফি সোসাইটির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন হবিগঞ্জে ৬৪ পূজামণ্ডপে ১২ প্লাটুন বিজিবির বিশেষ নিরাপত্তা পূজামণ্ডপে ব্যস্ত সময় পার করছেন এমপি ফয়সল চুনারুঘাটে অনুমতি ছাড়া বাণিজ্য মেলা, ৫ জনের কারাদণ্ড ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতিতে বিশ্বাসী বিএনপি: এমপি ফয়সল বাহুবলে চালকের হাত-মুখ বেঁধে কাভার্ডভ্যান ছিনতাই, গ্রেপ্তার ৪ দুর্গাপূজার নিরাপত্তায় ড্রোন নজরদারি, মাঠে ৩৪ প্লাটুন বিজিবি বাহুবলে প্রভাবশালীদের দখল থেকে আড়াই একর সরকারি বনভূমি উদ্ধার সীমান্তবর্তী পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি

মাধবপুরে সুজিত হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন

মাধবপুর (হবিগঞ্জ) সংবাদদাতা : মাধবপুর উপজেলার নয়াপাড়া চা বাগানের আলোচিত চা শ্রমিক নেতা সুজিত হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে চা শ্রমিকরা।

শুক্রবার দুপুরে নয়াপাড়া চা বাগান এলাকায় শত শত নারী, পুরুষক চা শ্রমিক সুজিত হত্যাকারিদের ফাঁসির দাবিতে মানববন্ধনে অংশ নেয়। প্রায় ঘন্টাব্যাপি মানববন্ধন শেষে পথ সভায় বক্তব্য রাখেন শ্রমিক নেতা খেলু নায়েক, সন্তোষ নায়েক, দুলাল ঘোষ, শ্যামল বুনার্জি, অর্জুন তেলেঙ্গে, লিবিউ পাত্র, বিচিত্র র‌্যালি ,শ্রাবণ সাওতাল প্রমুখ।

মানবন্ধন শেষে পথ সভায় সুজিত রেলির স্ত্রী সারথি রেলি বলেন, আমার স্বামীর হত্যাকারিদের ফাঁসি চাই। ২ মেয়ে আর এক ছেলেকে নিয়ে আমি এখন অসহায় ভাবে দিন কাটাচ্ছি।

পরে থানার উপ-পরিদর্শক(এসআই) আবুল কাশেম মানববন্ধনে উপস্থিত হয়ে বলেন, সুজিত হত্যার বিচার প্রক্রিয়া সম্পন্ন করতে পুলিশের আন্তরিকতার অভাব নেই। এই মামলার এক জন কে গ্রেপ্তার করা হয়েছে। বাকি ১২ জন আসামী আদালতে আত্মসমার্পন করেন। এখন তারা কারাগারে আছেন। মানববন্ধন শেষে শ্রমিকরা কালো ব্যাচ ধারন করে কাজে যোগদান করেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com