বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
চুনারুঘাটে অবৈধ সিলিকা বালু উত্তোলন, লাখ টাকা জরিমানা চুনারুঘাট ফটোগ্রাফি সোসাইটির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন হবিগঞ্জে ৬৪ পূজামণ্ডপে ১২ প্লাটুন বিজিবির বিশেষ নিরাপত্তা পূজামণ্ডপে ব্যস্ত সময় পার করছেন এমপি ফয়সল চুনারুঘাটে অনুমতি ছাড়া বাণিজ্য মেলা, ৫ জনের কারাদণ্ড ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতিতে বিশ্বাসী বিএনপি: এমপি ফয়সল বাহুবলে চালকের হাত-মুখ বেঁধে কাভার্ডভ্যান ছিনতাই, গ্রেপ্তার ৪ দুর্গাপূজার নিরাপত্তায় ড্রোন নজরদারি, মাঠে ৩৪ প্লাটুন বিজিবি বাহুবলে প্রভাবশালীদের দখল থেকে আড়াই একর সরকারি বনভূমি উদ্ধার সীমান্তবর্তী পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি

লাকসামে সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদের চেহলাম অনুষ্ঠিত

আরিফুর রহমান স্বপন, লাকসাম (কুমিল্লা): কুমিল্লার লাকসামে জাতীয় পার্টির সাবেক চেয়ারম্যান ও প্রয়াত সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের চেহলাম অনুষ্ঠিত হয়েছে। লাকসাম উপজেলা ও পৌরসভা জাতীয় পার্টিসহ অঙ্গ সংগঠনের উদ্যোগে আজ সন্ধ্যায় স্থানীয় একটি কমিউনিটি পার্টি সেন্টারে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে মুনাজাত পরিচালনা করেন লাকসাম উত্তর বাজার জামে মসজিদের খতিব মাওলানা মোঃ মহি উদ্দিন।

পৌরসভা জাতীয় পার্টির সভাপতি মোঃ জয়নাল আবেদীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় পার্টির প্রবীণ নেতা ডাঃ আলী আহমেদ মোল্লা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জাতীয় পার্টির সহ-সভাপতি সৈয়দ জামাল উদ্দিন সিদ্দিকী, সাধারণ সম্পাদক আবুল কাসেম ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক সহিদুল ইসলাম ভূঁইয়া।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌরসভা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক উত্তম সাহা বাচ্চু, পৌরসভা জাতীয় যুব সংহতির সভাপতি সাফায়েত উল্যাহ সাফু, উপজেলা জাতীয় যুব সংহতির সাধারণ সম্পাদক সোহেব উল্যাহ নয়ন, উপজেলা জাতীয় ছাত্র সমাজের সহ-সভাপতি সহিদ উল্যাহ, লাকসাম পূর্ব (নরপাটি) ইউনিয়ন জাতীয় যুব সংহতির সভাপতি মোঃ শাহজাহান।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com