শনিবার, ২০ জুন ২০২৬, ১০:০৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

ঢাকায় আর্জেন্টিনা-প্যারাগুয়ে প্রীতি ম্যাচ নভেম্বরে

ক্রীড়া ডেস্ক: আগেই জানা গিয়েছিল জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীকে সামনে রেখে প্রীতি ফুটবল ম্যাচের জন্য আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলকে বাংলাদেশে আমন্ত্রণ জানানোর পরিকল্পনা করা হচ্ছে। তবে এবার এবার নিশ্চিত হওয়া গেল, আগামী নভেম্বর মাসেই আবারো ঢাকার মাঠে দেখা যাবে মেসি-অ্যাগুয়েরোদের ফুটবল শৈলী।

প্যারাগুয়ে ফুটবল ফেডারেশন তাদের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে বিষয়টি নিশ্চিত করে প্রীতি ম্যাচের সূচি প্রকাশ করেছে। সূচি অনুযায়ী, আগামী ১৮ নভেম্বর ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা ও প্যারাগুয়ে! শুধু তাই নয়, এর আগে ১৫ নভেম্বর প্যারাগুয়ে ও ভেনেজুয়েলার একটি প্রীতি ম্যাচও ঢাকার মাটিতেই অনুষ্ঠিত হবে।

বিস্ময়কর হলেও সত্যি, প্যারাগুয়ে ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে এই খবরটি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হলেও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনোকিছুই এখনো পর্যন্ত জানানো হয়নি।

প্রসঙ্গত, ২০১১ সালের সেপ্টেম্বর মাসে নাইজেরিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে বাংলাদেশে খেলতে এসেছিল মেসিরা। ওই প্রীতি ম্যাচে আর্জেন্টিনা ৩-১ গোলের জয় পেয়েছিল। সেই ম্যাচে ক্ষুদে জাদুকর লিওনেল মেসির পায়ের জাদু দেখেছিলে ঢাকার দর্শকরা।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com