সোমবার, ০৮ জুন ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স পুটিজুরী ইউপি সদস্য জসিম মেম্বার গ্রেপ্তার পুরোনো ভিডিও কেন্দ্র করে মাজার ভাঙচুর-অগ্নিসংযোগ, পীরকে কুপিয়ে হত্যা

স্বেচ্ছাসেবক লীগের প্রস্তুতি কমিটির আহ্বায়ক রঞ্জন গুহ, সাচ্চুকে সদস্য সচিব

তরফ নিউজ ডেস্ক : স্বেচ্ছাসেবক লীগের আসন্ন সম্মেলনের জন্য সিনিয়র সহসভাপতি নির্মল রঞ্জন গুহকে সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক ও কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মেজবাহ উদ্দিন সাচ্চুকে সদস্য সচিব করা হয়েছে।

শুক্রবার (২৫ অক্টোবর) বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে মহানগর আওয়ামী লীগ দক্ষিণের বর্ধিত সভায় দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এ তথ্য জানান।

ওবায়দুল কাদের জানান, আহ্বায়ক ও সদস্য সচিব সম্মেলন পর্যন্ত স্বেচ্ছাসেবক লীগের দায়িত্বে থাকবেন।

আগামী ১৬ নভেম্বর স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সম্মেলন হবে। এর আগে ১১ ও ১২ নভেম্বর অনুষ্ঠিত হবে সংগঠনটির গুরুত্বপূর্ণ দুই শাখা ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের সম্মেলন।

এদিকে ক্যাসিনোকাণ্ডে নাম জড়ানোর পর সভাপতি মোল্লা মো. আবু কাওছারকে অব্যাহতি দেয়া হয়। এর একদিন পরই বৃহস্পতিবার রাতে সম্মেলনের দায়িত্ব থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয় সাধারণ সম্পাদক পঙ্কজ নাথকে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com