রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের বাহুবলে বজ্রপাতে কিশোর নিহত

ভয়াবহ দাবানলে ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা জারি

আন্তর্জাতিক ডেস্ক : ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়ায় গভর্নর গেভিন নিউসম রাজ্যজুড়ে জরুরি অবস্থা জারি করেছেন। তীব্র বাতাসের কারণে আগুন চারদিকে ছড়িয়ে পড়ছে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল সোনোমা কাউন্টি এবং সান্তা রোজার আরো পৌনে দুই লাখ বাসিন্দাকে এলাকা ছেড়ে নিরাপদ স্থানে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

এছাড়া উত্তর ক্যালিফোর্নিয়া থেকে ইতোমধ্যে ৯০ হাজার মানুষ অন্যত্র চলে গেছে। সোনোমা কাউন্টিতে কিনকেড ফায়ার ভয়াবহ রূপ নিয়েছে। ইতোমধ্যে ২৫ হাজার একরের বেশি এলাকাজুড়ে ছড়িয়ে পড়েছে।

ক্যালিফোর্নিয়ার দাবানল নিয়ন্ত্রণে আনতে না পারায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয়া হয়েছে। এতে ২০ লাখেরও বেশি মানুষের বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। স্টেটটির ইতিহাসে একসঙ্গে এতো মানুষের বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ার ঘটনা এটিই প্রথম বলে জানা যায়। অগ্নিকাণ্ডের আশঙ্কায় উত্তর ক্যালিফোর্নিয়ার ঘর ছাড়তে হয়েছে প্রায় ৯০ হাজার মানুষকে।

ক্যালিফোর্নিয়া স্টেটের এক কর্মকর্তা সংবাদ সম্মেলন করে জানিয়েছেন, বিদ্যুৎ বিচ্ছিন্ন করার কারণে ক্ষতিগ্রস্ত হতে পারে ৯ লাখ ৪০ হাজার বসতবাড়িসহ উত্তর ক্যালিফোর্নিয়ার ৩৬টি কাউন্টির ব্যবসা প্রতিষ্ঠান।

কর্মকর্তারা জানিয়েছেন, সোনোমা এলাকায় দাবানলে কমপক্ষে ৩০ হাজার একর জমি পুড়ে ছাই হয়ে গেছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com