শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১২:২৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সীমান্তবর্তী পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি জেলা পরিষদের পুকুর দখল, এক মাসের কারাদণ্ড চা বাগানে পূজার আনন্দ, শ্রমিকদের পাশে এমপি ফয়সল চুনারুঘাটে অবিরাম ভাঙছে পাহাড়-টিলা, নেই টেকসই প্রতিরোধ ব্যবস্থা মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই আমাদের অঙ্গীকার: সিভিল সার্জন দুর্গাপূজায় চালের বরাদ্দ বাড়ালেন প্রধানমন্ত্রী: এমপি ফয়সল বিদ্যালয়ে শিক্ষিকাকে হয়রানির অভিযোগ: সচেতন মহলের ক্ষোভ চুনারুঘাটে হযরত মুজিবুর রহমান (র:) হিফজ ও এতিমখানা: দুস্থ ও এতিম শিশুদের নিরাপদ ঠিকানা চুনারুঘাট সীমান্তে ভারতীয় মদ ও রসুন জব্দ বাহুবলে জনতা ব্যাংক ব্যবস্থাপকের বিদায় ও বরণ

রেনিটিডিন নিষিদ্ধ গণবিজ্ঞপ্তি জারি

তরফ নিউজ ডেস্ক : দেশে সব ধরনের রেনিটিডিন জাতীয় ঔষধ উৎপাদন, বিক্রয়, বিতরণ ও রফতানি স্থগিত করেছে ওষুধ প্রশাসন অধিদফতর।

বুধবার (১৩ নভেম্বর) অধিদফতরের মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ মাহবুবুর রহমানের সই করা এ সংক্রান্ত একটি গণবিজ্ঞপ্তি জারি করা হয়। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বিভিন্ন জাতীয় পত্রিকায় গণবিজ্ঞপ্তি বিজ্ঞাপন আকারে প্রকাশিত হয়েছে।

প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘‘সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ভারতের মেসার্স সারাকা ল্যাবরেটিজ লিমিটেড ও মেসার্স এস এম এস লাইফ সাইন্স থেকে আমদানিকৃত রেনিটিডিন হাইড্রোক্লোরাইড কাঁচামাল এবং ওই কাঁচামাল দিয়ে উৎপাদিত ফিনিশড পণ্যের নমুনা অধিদফতরের ব্যবস্থাপনায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার স্বীকৃত ল্যাবরেটরিতে পরীক্ষা করা হয়।

পরীক্ষার ফলাফলে কাঁচামাল ও ফিনিশ প্রোডাক্ট এমডিএমএ ইম্পিউরিটি গ্রহণযোগ্য মাত্রার চেয়ে অধিক পাওয়া যায়। এ কারণে জনস্বার্থে দেশের সব ধরনের রেনিটিডিন জাতীয় ওষুধ উৎপাদন বিক্রয় ও বিতরণ ও রফতানি স্থগিত করা হলো’’

২৯ সেপ্টেম্বর (রোববার) ওষুধ প্রশাসন অধিদফতরের সভাকক্ষে বাংলাদেশ ওষুধ শিল্প সমিতির নেতাদের সঙ্গে আলোচনাক্রমে রেনিটিডিন ওষুধের কাঁচামাল আমদানি, উৎপাদন ও বিক্রির ওপর সাময়িক নিষেধাজ্ঞা জারি করে অধিদফতর।

সম্প্রতি বিভিন্ন দেশ রেনিটিডিনের উৎপাদন, বিক্রি ও সেবন নিষিদ্ধ করার পর বাংলাদেশও এ পদক্ষেপ নিল। বিশ্বের শীর্ষ স্থানীয় বেশ কয়েকটি ওষুধ কোম্পানিও তাদের রেনিটিডিন গ্রুপের ওষুধ মার্কেট থেকে প্রত্যাহার করে নিয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com