শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সীমান্তবর্তী পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি জেলা পরিষদের পুকুর দখল, এক মাসের কারাদণ্ড চা বাগানে পূজার আনন্দ, শ্রমিকদের পাশে এমপি ফয়সল চুনারুঘাটে অবিরাম ভাঙছে পাহাড়-টিলা, নেই টেকসই প্রতিরোধ ব্যবস্থা মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই আমাদের অঙ্গীকার: সিভিল সার্জন দুর্গাপূজায় চালের বরাদ্দ বাড়ালেন প্রধানমন্ত্রী: এমপি ফয়সল বিদ্যালয়ে শিক্ষিকাকে হয়রানির অভিযোগ: সচেতন মহলের ক্ষোভ চুনারুঘাটে হযরত মুজিবুর রহমান (র:) হিফজ ও এতিমখানা: দুস্থ ও এতিম শিশুদের নিরাপদ ঠিকানা চুনারুঘাট সীমান্তে ভারতীয় মদ ও রসুন জব্দ বাহুবলে জনতা ব্যাংক ব্যবস্থাপকের বিদায় ও বরণ

চুমু না দেওয়ায় সিনেমা থেকে বাদ নায়িকা

বিনোদন ডেস্ক : ঘটনাটি নতুন নয়। এর আগেও অনেক নায়িকাই চুম্বন দৃশ্যে রাজি না হওয়ায় বাদ পড়েছেন ইমরান হাশমির ছবি থেকে। সে তালিকায় আছে কারিনা কাপুর, আলিয়া ভাট, কঙ্গনা রানাউত, রানি মুখার্জি, ক্যাটরিনা কাইফের নাম।

ব্যতিক্রধর্মী একাধিক ছবিতে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন ইমরান। তার সিনেমা মানেই নায়িকাদের সঙ্গে রোমান্সের ছড়াছড়ি। বিশেষ করে সব ছবিতেই দেখা যায় নায়িকার সঙ্গে ঘনিষ্ট চুম্বন।

সর্বশেষ এ তালিকায় উঠলো ‘হাউজফুল ৪’ খ্যাত নায়িকা কৃতি খারবান্দা। ইমরানের সঙ্গে ঘনিষ্ঠতায় নারাজ, আপত্তি চুম্বনেও। তাই নাকি ‘চেহরে’ নামের ছবি থেকে সরিয়ে দেওয়া হয়েছে তাকে। সম্প্রতি এমন খবরেই তোলপাড় হচ্ছে বলিউড।

স্পটবয়ের খবর অনুযায়ী, পরিচালক রুমি জাফরির ‘চেহরে’ সিনেমার জন্য চুক্তিবদ্ধ হন কৃতি খারবান্দা। মুম্বইতে পরপর দুদিন শুটিংও করেছেন। কিন্তু এরপরই ইমরান হাশমির সঙ্গে বেশ কয়েকটি ঘনিষ্ঠ এবং চুম্বন দৃশ্যে অভিনয়ের নির্দেশ দেওয়া হয় তাকে। এখানেই আপত্তি তোলেন কৃতি।

কৃতি বলেন, ‘কেউ যদি সিনেমার জন্য অপ্রত্যাশিত কোনও দৃশ্যে অভিনয় করতে না চান, তাহলে এর জন্য অভিনেত্রীকে নাক উঁচু স্বভাবের বলা উচিত নয়। ঘনিষ্ঠ দৃশ্য হোক বা চুম্বন দৃশ্য, কেউ নিজের ইচ্ছেয় অভিনয় করতে না চাইলে তাকে জোর করা ঠিক নয়।’

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com