মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১০:৩১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
মিষ্টি আলু চাষে হাসি ফুটেছে কৃষক সেলিম মিয়ার মুখে জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী অমর একুশে বইমেলায় লিমনের দু’টি নতুন গল্পগ্রন্থ প্রকাশ প্রশাসনের সভায় এমপি’র স্ত্রী, ইউএনও ও এসি ল্যান্ডকে বদলি ভিসার মেয়াদ এক মাস বাড়ালো কাতার বাহুবল প্রেসক্লাবের সঙ্গে রেজা পত্নী সিমি কিবরিয়ার মতবিনিময় বর্তমান বাংলা’র চুনারঘাট প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন আসাদ ঠাকুর যে যাই বলুক না কেন, ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা চুনারুঘাটে সেনাবাহিনীর অভিযানে মাদক বিক্রেতাদের আটক বাহুবলে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে রাতভর অভিযান, যুবকের কারাদণ্ড

অবশেষে কাউন্সিল স্থগিত

মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজার সদর উপজেলা আওয়ামী লীগের সম্মেলন সম্পন্ন হলেও কাউন্সিল স্থগিত করেছে কেন্দ্রীয় আওয়ামী লীগ। সোমবার (২ ডিসেম্বর) সম্মেলনের প্রথম অধিবেশন শেষ হবার পর ২য় অধিবেশন শুরু হবার কথা ছিল বিকাল চারটায়। দ্বিতীয় অধিবেশনে কাউন্সিলররা তাদের ভোটাধিকার প্রয়োগ বা সমঝোতার মাধ্যমে নতুন নেতা নির্বাচিত করার কথা ছিল। কিন্তু কি কারণে কাউন্সিল স্থগিত করা হয়েছে তা জানা যায়নি।

পৌর জনমিলন কেন্দ্রে কাউন্সিল অধিবেশন স্থগিতাদেশের ঘোষণা দেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন। সেই সাথে সদর উপজেলা আওয়ামী লীগের বর্তমান কমিটিও বিলুপ্ত ঘোষণা করেন তিনি।

এর আগে সম্মেলন চলাকালীন সময়ে প্রথম অধিবেশনে ছাত্রলীগের দুগ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। স্লোগান দেওয়াকে কেন্দ্র করে পৌর মেয়র মো. ফজলুর রহমান ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক কামাল হোসেনের বলয়ের দুটি গ্রুপের মধ্যে চেয়ার ছোড়াছুড়ি, হাতাহাতি ও ধাওয়া-পাল্টাধাওয়া হয়। এসময় এক গ্রুপের নেতাকর্মীরা অন্য গ্রুপের নেতাকর্মীদের দিকে চেয়ার ছোড়ে মারে। এতে দুপক্ষের মধ্যে হাতাহাতি ও সম্মেলন স্থলের জানালার গ্লাস ভাঙার ঘটনা ঘটে।

সদর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি কামাল আহমদের সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগ সভাপতি ও সংসদ সদস্য নেছার আহমদ। প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন।

বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান আজিজুর রহমান, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিছবাহ উদ্দিন সিরাজ, কেন্দ্রীয় সদস্য অধ্যাপক রফিকুর রহমান, যুগ্ম সম্পাদক মো. ফজলুর রহমান ও কামাল হোসেন। সম্মেলনে প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা আ.লীগের সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com