রবিবার, ২১ জুন ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

২০২০ সালে শিক্ষা প্রতিষ্ঠানে ৮৫ দিন ছুটি

তরফ নিউজ ডেস্ক : সরকারি-বেসরকারি মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়সমূহের ২০২০ সালের শিক্ষাবর্ষের ছুটির তালিকা ও শিক্ষাপঞ্জি অনুমোদন করেছে শিক্ষা মন্ত্রণালয়।

প্রধান শিক্ষকের সংরক্ষিত তিনদিনের ছুটিসহ বিভিন্ন দিবস উপলক্ষে মোট ৮৫ দিন ছুটি থাকছে নতুন বছরে। কখন পরীক্ষা নিতে হবে এবং ফল প্রকাশ করতে হবে তাও নির্ধারণ করে দেয়া হয়েছে সূচিতে।

শিক্ষা মন্ত্রণালয়ের উপ-সচিব ড. মো. মোকসেদ আলী সই করা ছুটির তালিকা ও শিক্ষাপঞ্জি প্রকাশ করা হয়েছে। তালিকাটি মঙ্গলবার (৩ ডিসেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটেসহ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরে পাঠানো হয়েছে।

বড় ছুটি হিসেবে পবিত্র রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে ২৫ এপ্রিল থেকে ৩০ মে ছুটি ঘোষণা করা হয়েছে। ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ যাপনে ২০ জুলাই থেকে ৬ আগস্ট পর্যন্ত ছুটি রয়েছে। বড় ছুটি হিসেবে শীতকালীন অবকাশ যাপনে ১৫ থেকে ২৯ ডিসেম্বর ছুটি অনুমোদন করা হয়েছে।

শিক্ষাপঞ্জিতে দেখা গেছে, ২০২০ সালের ১৩ জুন থেকে ২৫ জুন পর্যন্ত স্কুলগুলোতে অর্ধ-বার্ষিকী পরীক্ষা অনুষ্ঠিত হবে। ১১ জুলাই অর্ধ-বার্ষিকী পরীক্ষার ফল প্রকাশ করতে বলা হয়েছে। ৩ থেকে ১৭ অক্টোবর নির্বাচনি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ৫ নভেম্বর সব টেস্ট পরীক্ষার ফল প্রকাশ করতে বলা হয়েছে।

২০২০ সালের ২৮ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত স্কুলগুলোর বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। ৩০ ডিসেম্বর বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ করা হবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com