সোমবার, ২২ জুন ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

শ্রীমঙ্গলে গুনিজনদের সংবর্ধনা

শফিকুল ইসলাম রুম্মন, মৌলভীবাজার : মৌলভীবাজারের শ্রীমঙ্গলে প্রাথমিক শিক্ষা পদক ২০১৯ এ জেলা পর্যায়ে শ্রেষ্ঠ হওয়ায় গুনিজনদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।

বুধবার রাতে শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবে শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদানের জন্য শ্রীমঙ্গল উপজেলার ইউএনও নজরুল ইসলাম, দেওয়ান শামছুল ইসলাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এসএমসি’র সভাপতি ডা. হরিপদ রায় ও ভাড়াউড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কল্যাণ দেবকে বিশেষ সম্মাননা দেওয়া হয়।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিনিয়র সহকারি পুলিশ সুপার মো: আশরাফ্জ্জুামান, প্রাথমিক শিক্ষা অফিসার এস এম জাকিরুল হাসান, অধ্যাপক অবিনাশ আচার্য্য, চন্দ্রনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহর তরফদার, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্য মো: আব্দুল ছালেক দুলাল ও মৌলভীবাজার সদর হাসপাতালের পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা. বিনেন্দু ভৌমিক প্রমুখ।

সাধারণ সম্পাদক বিকুল চক্রবর্তীর সঞ্চালনায় সভাপতিত্ব করেন উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি শামীম আক্তার হোসেন। এসময় গুনিজনদের কে সম্মননা স্বরুপ ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদান করা হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com