রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের বাহুবলে বজ্রপাতে কিশোর নিহত

গুয়াতেমালায় বাস দুর্ঘটনায় ২০ জন নিহত

তরফ আন্তর্জাতিক ডেস্ক : গুয়াতেমালায় যাত্রীবাহী বাসের সঙ্গে ট্রেইলার ট্রাকের সংঘর্ষে অন্তত ২০ জন নিহত হয়েছে বলে চিকিৎসক ও দমকল কর্মীরা জানিয়েছেন।

তারা জানান, শনিবার ভোররাতে পূর্বাঞ্চলীয় গুয়ালান শহরের কাছে এ দুর্ঘটনায় নিহতদের মধ্যে সাত বছর বয়সী একটি শিশুও রয়েছে।

বার্তা সংস্থা রয়টার্স জানায়, গুয়াতেমালার আটলান্টিক উপকূলের নিকটবর্তী একটি মহাসড়ক ধরে যাত্রীবাহী বাসটি মেক্সিকো সীমান্তের সান্তা এলেনা শহরে যাচ্ছিল। তাৎক্ষণিকভাবে দুর্ঘটনার কারণ পরিষ্কার হয়নি।

এক টুইটার পোস্টে গুয়াতেমালার নির্বাচিত প্রেসিডেন্ট আলেহ্যান্দ্রো জামাতেই নিহতদের জন্য ‘গভীর শোক’ প্রকাশ করেছেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com