রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের বাহুবলে বজ্রপাতে কিশোর নিহত

কাজাখস্তানে উড়োজাহাজ বিধ্বস্ত, ৭ মৃতদেহ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক : মধ্য এশিয়ার দেশ কাজাখস্তানে প্রায় ১০০ যাত্রী নিয়ে একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। এদের মধ্যে ৯৫ জন যাত্রী ও ৫ জন কেবিন ক্রু ছিলেন।

শুক্রবার সকালে বাণিজ্যিক রাজধানী আলমাটির আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের কিছুক্ষণ পরই বেক এয়ারের ওই প্লেনটি এ দুর্ঘটনার কবলে পড়ে। খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে গেছেন জরুরি উদ্ধারকারী বাহিনীর সদস্যরা।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনায় এখন পর্যন্ত ৭ জন নিহত হয়েছেন বলে নিশ্চিত হওয়া গেছে। আহত লোকজনকে উদ্ধার করা হয়েছে।

উড়োজাহাজটি বৃহত্তর শহর আলমাতি থেকে রাজধানী নূরসুলতানের উদ্দেশে উড্ডয়ন করে সকাল ৭টা ২২মিনিটে। এর কিছুক্ষণের মধ্যেই উচ্চতা হারিয়ে দুইতলা ভবনের ওপর বিধ্বস্ত হয় এটি। উড়োজাহাজটি বিধ্বস্ত হওয়ার পর আগুন না লাগায় ক্ষয়ক্ষতি কম হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় একটি তদন্ত কমিশন গঠন করা হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে দেখা যায়, ঘটনাস্থলে তৎপরতা শুরু করেছেন উদ্ধারকর্মীরা। এক নারী দ্রুত অ্যাম্বুলেন্সের জন্য চিৎকার করছেন এমন দৃশ্যও দেখা গেছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com