রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের বাহুবলে বজ্রপাতে কিশোর নিহত বাহুবল থেকে নিখোঁজ অটোরিকশা চালকের মরদেহ নবীগঞ্জের বাঁশঝাড়ে

জাগ্রত নাইট টিভি কাপ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জাগ্রত নাইট টিভি কাপ ক্রিকেট টুর্নামেন্ট ২০১৯ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে ৷

শুক্রবার (২৭ ডিসেম্বর) রাতে কালীঘাট সড়ক সংলগ্ন জালালীয়া রোডের ইনডোর মাঠে এ খেলা ও পুরস্কার বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ৷

শিমুল আহমদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন জাগ্রত যুব সংসদের প্রধান উপদেষ্টা রুম্মান আহমেদ রুমু ৷

অতিথি হিসেবে ছিলেন অর্জুন দাশ, শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির সদস্য শামছুল ইসলাম শামীম, মিজানুর রহমান মিজান, জাগ্রত যুব সংসদের সাবেক সভাপতি আবু সাদাত মো: সায়েম, ডা.আবু জামান চৌধুরী রিপন, হারুন অর রশিদ হারুন, রাজিবুর রহমান বাবু, জাকির হোসেন, সোহেল কানু ও সাংবাদিক শফিকুল ইসলাম রুম্মন ৷

উপস্থিত ছিলেন, জাগ্রত যুব সংসদের আহ্বায়ক আমিরুল ইসলাম জয়, যুগ্ন-আহ্বায়ক অলক দাশ, রাহেল আহমেদ, রাসেল আহমেদ, রমজান আহমেদ প্রমুখ ৷

খেলায় টাইগার একাদশকে ১ উইকেট হারিয়ে বিএফসিসি চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করে ৷

এসময় অনুষ্ঠানে অতিথীবৃন্দকে জাগ্রত যুব সংসদের পক্ষ থেকে সমাজ সেবা ও সাংবাদিকতায় বিশেষ অবদান রাখায় সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়৷

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com