রবিবার, ২১ জুন ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

সোলেমানির কফিন ছুঁয়ে দিতে জনতার ঢল

অনেকেই শেষবারের মতো ছুঁয়ে দিতে চান সোলেমানির কফিন -ছবি : গার্ডিয়ান

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের বিমান হামলায় নিহত ইরানের শীর্ষ জেনারেল কাসেম সোলেমানির মরদেহ ইরানে নেয়া হয়েছে।

রোববার (৫ জানুয়ারি) ইরানে সোলেমানির মরদেহ নিয়ে আসা হলে কয়েক হাজার মানুষ শ্রদ্ধা জানাতে সড়কে নেমে আসেন। এ সময় অনেকে শেষবারের মতো ছুঁয়ে দিতে চান কফিন। পরে আহভাজ শহরে তার জানাজায় অংশ নেন হাজারো মানুষ। রয়টার্স ও বিবিসি।

শনিবার (৪ জানুয়ারি) ইরাকে কাসেম সোলেমানির প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। সেখানেও অংশ নেন কয়েক হাজার মানুষ।

বাগদাদে শোক মিছিলে অংশ নেয়া ইরানিরা ইরাক এবং মিলিশিয়া বাহিনীর পতাকা বহন করেন। তাদের কণ্ঠে ছিল ‘আমেরিকার মৃত্যু চাই’ বলে স্লোগান।

শহরের বিভিন্ন সড়কে মিছিলে করেছে ইরানবাসী। এ সময় তাদের অনেকের হাতে ছিল সোলেমানি এবং ইরানের ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আল খামেনির ছবি।

শুক্রবার (৩ জানুয়ারি) ভোরে বাগদাদ বিমানবন্দরে মার্কিন যুক্তরাষ্ট্রের হামলায় নিহত হন ইরানের কুদস ফোর্সের কমান্ডার জেনারেল কাসেম সোলেমানি।

খামেনির পর জেনারেল সোলেমানিকে ইরানের দ্বিতীয় সর্বোচ্চ ক্ষমতাধর ব্যক্তি মনে করা হতো।

সোলেমানিকে হত্যার ঘটনায় তেহরান ও ওয়াশিংটনের মধ্যে নতুন করে অস্থিরতা তৈরি হয়েছে।

সোলাইমানি নিহতের ঘটনায় কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে খামেনি বলেছেন, এ হামলার পেছনে থাকা অপরাধীদের বিরুদ্ধে ‌চরম ‘বদলা’ নেয়া হবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com