শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

৫ বছরের পর্যটন ভিসা দেবে আরব আমিরাত

তরফ নিউজ ডেস্ক : সারা বিশ্বের পর্যটকদের কাছে অন্যতম আকর্ষণের কেন্দ্র সংযুক্ত আরব আমিরাত। দেশটির আয়ের অন্যতম উৎসও এই পর্যটন খাত। সেদিকে লক্ষ্য রেখেই নতুন করে পাঁচ বছরের পর্যটন ভিসা (মাল্টিপল এন্ট্রি) চালুর সিদ্ধান্ত নিয়েছে দেশটি।

গতকাল সোমবার দেশটির মন্ত্রিপরিষদের বৈঠকের পর এ সিদ্ধান্ত এক টুইট বার্তার জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী ও উপ-রাষ্ট্রপতি শেখ মোহাম্মদ বিন রাশেদ আল মাকতুম, একই সঙ্গে তিনি দুবাইয়েরও প্রশাসক।

শেখ মোহাম্মদের সভাপতিত্বে ওই বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী তিনি জানান, ‘আজ থেকে আমিরাতে পর্যটন ভিসার ক্ষেত্রে পরিবর্তন আনা হচ্ছে, এখন থেকে আমিরাতে পর্যটন ভিসার মেয়াদ পাঁচ বছর পর্যন্ত করা হলো। তা বিশ্বের সব দেশের পর্যটকদের বেলায় প্রযোজ্য।’

গত বছর দেশটির বার্ষিক পর্যটক সংখ্যা ২ কোটি ১০ লাখ ছাড়িয়েছে। পর্যটন ভিসার নতুন নিয়ম ঘোষণার মাধ্যমে আমিরাত বিশ্ব পর্যটনের অন্যতম কেন্দ্রে পরিণত হবে বলেও আশা প্রকাশ করেন এই প্রশাসক।

মূলত আগামী ৫০ বছরের দীর্ঘ মেয়াদি পরিকল্পনা গ্রহণ করছে আরব আমিরাত। এই বছর সেই পরিকল্পনা গোছানো হবে জানিয়ে শেখ মোহাম্মদ লেখেন, ‘আজ আমরা আমাদের আগের বছরের অর্জনগুলো পর্যালোচনা করেছি। ২০২০ সালকে একটু ভিন্নভাবে পরিকল্পনা করেছি। এই বছরটি হবে আমাদের পরবর্তী ৫০ বছরের দীর্ঘ মেয়াদী পরিকল্পনার প্রস্তুতির বছর। এই বছরেই আমরা আরব আমিরাতের ভবিষ্যতের পরিকল্পনা সাজাবো।’

এর আগে সর্বোচ্চ ৯০ দিনের ভিসা (সিঙ্গেল ও মাল্টিপল এন্ট্রি) দেওয়া হতো পর্যটকদের।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com