রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
মিষ্টি আলু চাষে হাসি ফুটেছে কৃষক সেলিম মিয়ার মুখে জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী অমর একুশে বইমেলায় লিমনের দু’টি নতুন গল্পগ্রন্থ প্রকাশ প্রশাসনের সভায় এমপি’র স্ত্রী, ইউএনও ও এসি ল্যান্ডকে বদলি ভিসার মেয়াদ এক মাস বাড়ালো কাতার বাহুবল প্রেসক্লাবের সঙ্গে রেজা পত্নী সিমি কিবরিয়ার মতবিনিময় বর্তমান বাংলা’র চুনারঘাট প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন আসাদ ঠাকুর যে যাই বলুক না কেন, ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা চুনারুঘাটে সেনাবাহিনীর অভিযানে মাদক বিক্রেতাদের আটক বাহুবলে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে রাতভর অভিযান, যুবকের কারাদণ্ড

ইউক্রেনের বিমান বিধ্বস্ত, ১৭৬ আরোহীর সকলে নিহত

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের যাত্রীবাহী একটি বিমান বিধ্বস্ত হয়েছে। বিমানটির ১৭৬ আরোহীর সকলে নিহত হয়েছে। বুধবার তেহরান থেকে উড্ডয়নের পর এটি বিধ্বস্ত হয়। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম একথা জানায়। খবর এএফপি’র।

রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ জানায়, ইউক্রেন ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স পরিচালিত এ বিমানে ১৬৭ জন যাত্রী ও নয়জন ক্রূ ছিল।

ইরানের রেড ক্রিসেন্ট প্রধান আধা-সরকারি বার্তা সংস্থা আইএসএনএ’কে বলেন, ‘ফ্লাইট পিএস-৭৫২’র দুর্ঘটনা এতোই ভয়াবহ যে এর কোন আরোহীর বেঁচে থাকার সম্ভাবনা একেবারেই নেই।’ তিনি আরো জানান, বিমানটিতে ১৭০ যাত্রী ও ক্রূ ছিল।

বার্তা সংস্থা জানায়, বোয়িং ৭৩৭ কিয়েভের উদ্দেশে তেহরানের আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়। তারা আরো জানায়, দুর্ঘটনাস্থলে ১০টি অ্যাম্বুলেন্স পাঠানো হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com