বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মিষ্টি আলু চাষে হাসি ফুটেছে কৃষক সেলিম মিয়ার মুখে জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী অমর একুশে বইমেলায় লিমনের দু’টি নতুন গল্পগ্রন্থ প্রকাশ প্রশাসনের সভায় এমপি’র স্ত্রী, ইউএনও ও এসি ল্যান্ডকে বদলি ভিসার মেয়াদ এক মাস বাড়ালো কাতার বাহুবল প্রেসক্লাবের সঙ্গে রেজা পত্নী সিমি কিবরিয়ার মতবিনিময় বর্তমান বাংলা’র চুনারঘাট প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন আসাদ ঠাকুর যে যাই বলুক না কেন, ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা চুনারুঘাটে সেনাবাহিনীর অভিযানে মাদক বিক্রেতাদের আটক বাহুবলে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে রাতভর অভিযান, যুবকের কারাদণ্ড

বৃহস্পতিবার সারাদিন বৃষ্টি ও মাসজুড়ে থাকবে শীতের দাপট

তরফ নিউজ ডেস্ক : তাপমাত্রা সামান্য ওঠানামার মধ্যে থাকলেও পুরো জানুয়ারি মাসে শীতের দাপট থাকবে। শৈত্যপ্রবাহ ছাড়াও দিন ও রাতে শীতের অনুভূতি কিছুটা বেশি থাকার আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বৃহস্পতিবার দেশের কোথাও কোথাও গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেও জানিয়েছে অধিদপ্তর।

বুধবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় ৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এ ছাড়া মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে রাজশাহী, রংপুর, দিনাজপুর, সৈয়দপুর, ডিমলা, রাজারহাট, যশোর, চুয়াডাঙ্গা ও টাঙ্গাইলে।

এদিকে, ঢাকায় বুধবার সকাল থেকে সূর্যকিরণ ছড়ালেও শীতের তীব্রতায় প্রভাব ফেলতে পারেনি। এদিন সকালে ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। ২৪ ঘণ্টার ব্যবধানে দিনের তাপমাত্রা প্রায় ৪ ডিগ্রি সেলসিয়াস বেড়েছে।

আবহাওয়াবিদ ড. আবুল কালাম মল্লিক বুধবার রাতে সমকালকে জানান, বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত নোয়াখালী, কুমিল্লাসহ অন্য সব বিভাগের দু-একটি জায়গায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এরপর রাত ও দিনের তাপমাত্রা কিছুটা কমে শীতের তীব্রতা বাড়বে। ঘন কুয়াশার কারণে সড়ক ও নৌপথে দুর্ঘটনার ঝুঁকি বেড়েছে বলেও জানান তিনি।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com