বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০২:৩০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

কমলগঞ্জে তৃতীয় শ্রেণীর কর্মচারীদের কর্মবিরতি

শফিকুল ইসলাম রুম্মন, মৌলভীবাজার: পদবি পরিবর্তন করে বেতনস্কেল উন্নীত করার দাবিতে মৌলভীবাজারের কমলগঞ্জে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের তৃতীয় শ্রেণীর কর্মচারীদের কর্মবিরতি পালন ও সমাবেশ করেছে।

পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার (২১ জানুয়ারি) সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত ২ঘন্টা কর্মবিরতি পালনকালে অফিস সহকারি কাম মুদ্রাক্ষরিক রেনু কুমার সিংহ ও আজিজুর রহমান জানান, বিভাগীয় কমিশনারের কার্যালয়, জেলা প্রশাসকের কার্যালয় , উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় , সহকারী কমিশনারের ( ভূমি ) কার্যালয়ের কর্মচারীদের পদবি পরিবর্তন ও বেতনস্কেল উন্নীতকরণের দাবি দীর্ঘদিনের ।

প্রধানমন্ত্রী ২০১১ সালের ১৯ জুন পদবি পরিবর্তনের অনুমােদন দিলেও জনপ্রশাসন মন্ত্রণালয়ে বিষয়টি ভুলে আছে । এ অবস্থায় মাঠ প্রশাসনের তৃতীয় শ্রেণির কর্মচারীদের মধ্যে হতাশা, ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে । এ অবস্থায় দাবি আদায়ে কেন্দ্রঘােষিত কর্মবিরতির কর্মসূচি পালন করা হয়।

কর্মবিরতি চলাকালে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, সার্টিফিকেট সহকারি শওকত আলী, নামজারি সহকারি সানাউল করিম, নাজির, সোনিয়া, সায়মিন প্রমূখ।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com