বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ১১:৫৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
জাতীয় নির্বাচন ১২ ফেব্রুয়ারি আগামী নির্বাচনকে স্মরণীয় করে রাখতে হবে: ইউএনওদের উদ্দেশে প্রধান উপদেষ্টা বাহুবলে কাল বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে যে সকল এলাকায় বাহুবলে রেলক্রসিংয়ে শিক পুঁতে চলাচল বন্ধ, ভোগান্তিতে কয়েক হাজার মানুষ বাহুবলে ট্রাক চাপায় স্কুল শিক্ষক নিহত এভারকেয়ারে খালেদা জিয়ার পাশে পুত্রবধূ ডা. জুবাইদা রহমান শিক্ষকদের শাটডাউন কর্মসূচি স্থগিত, ৪২ শিক্ষক নেতাকে বদলি শিক্ষকদের কর্মবিরতি: অভিভাবকদের ক্ষোভ, প্রধান শিক্ষকের একক প্রচেষ্টায় চলছে পরীক্ষা সরকারি প্রাথমিক শিক্ষক আন্দোলনের আহ্বায়ক সামছুদ্দীন স্ট্যান্ড রিলিজ হবিগঞ্জ-১ আসনে বিএনপির প্রার্থী ড. রেজা কিবরিয়া

মুজিববর্ষে দেশের সব থানায় নতুন গাড়ি : আইজিপি

নিজস্ব প্রতিবেদক : মুজিববর্ষে দেশের সব থানায় নতুন গাড়ি দেয়া হবে বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী। তিনি বলেন, পুলিশের জীবনমান উন্নয়নে ব্যাপক উদ্যোগ নেয়া হয়েছে। ব্যারাকের উন্নয়ন করা হচ্ছে।

রোববার (২৬ জানুয়ারি) দুপুরে সিলেট পুলিশ লাইনসে বঙ্গবন্ধুর ম্যুরাল উদ্বোধন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

এসময় তিনি বলেন, মুজিববর্ষে দেশের ৭০০ থানায় চারটি করে হেল্প ডেস্ক স্থাপন করা হবে। গত এক বছরে পুলিশের জরুরি সেবা ৯৯৯ নাম্বারে দুই কোটি কল করেছেন সেবা প্রত্যাশীরা। এর মধ্যে ৫০ লাখ কলের সেবা দেওয়া হয়েছে। এ সেবা আরও প্রসারের নানা উদ্যোগ নেয়া হয়েছে।

এর আগে তিনি সিলেট পুলিশ লাইনসে স্থাপিত বঙ্গবন্ধুর ম্যুরাল ও অস্ত্রাগারের উদ্বোধন করেন। পরে বেলুন উড়িয়ে পুলিশ সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতায় পুরস্কার বিতরণী অনুষ্ঠান উদ্বোধন এবং পরবর্তীতে অগ্নিশিখা প্রজ্বলন করেন আইজিপি।

অনুষ্ঠানে শপথ পাঠ সহকারী পুলিশ কমিশনার (জকিগঞ্জ সার্কেল) সুদীপ্ত রায়।

এর আগে দুপুর সাড়ে ১২ টায় সিলেট এসে হযরত শাহজালাল (রহ.) এর মাজার জিয়ারত করেন তিনি। এ সময় সিলেটের ডিআইজি কামরুল আহসান, পুলিশ কমিশনার গোলাম কিবরিয়াসহ পুলিশের বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com