বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৬:২৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মিষ্টি আলু চাষে হাসি ফুটেছে কৃষক সেলিম মিয়ার মুখে জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী অমর একুশে বইমেলায় লিমনের দু’টি নতুন গল্পগ্রন্থ প্রকাশ প্রশাসনের সভায় এমপি’র স্ত্রী, ইউএনও ও এসি ল্যান্ডকে বদলি ভিসার মেয়াদ এক মাস বাড়ালো কাতার বাহুবল প্রেসক্লাবের সঙ্গে রেজা পত্নী সিমি কিবরিয়ার মতবিনিময় বর্তমান বাংলা’র চুনারঘাট প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন আসাদ ঠাকুর যে যাই বলুক না কেন, ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা চুনারুঘাটে সেনাবাহিনীর অভিযানে মাদক বিক্রেতাদের আটক বাহুবলে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে রাতভর অভিযান, যুবকের কারাদণ্ড

৮৩ যাত্রীসহ আফগানিস্তানে বিমান বিধ্বস্ত

আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানের পূর্বাঞ্চলে একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়েছে। তবে এতে তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

সোমবার (২৭ জানুয়ারি) রাজধানী কাবুলের দক্ষিণ-পশ্চিমে গজনি প্রদেশের দেহ ইয়াক জেলায় বিমানটি বিধ্বস্ত হয়েছে বলে স্থানীয় গণমাধ্যমকে জানিয়েছেন প্রাদেশিক সরকারের এক মুখপাত্র।

কারিগরি ত্রুটির কারণে বিমানটি বিধ্বস্ত হয়েছে এবং এতে আগুন ধরে গেছে বলে জানান তিনি।

প্রাথমিক খবরে বিমানটি আরিয়ানা এয়ারলাইন্সের বলে জানানো হলেও তারা এখন একথা অস্বীকার করেছে বলে জানিয়েছে বিবিসি।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com