শনিবার, ২০ জুন ২০২৬, ০২:৪২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

নবীগঞ্জে ১ম দিনে অনুপস্থিত ২১ জন পরীক্ষার্থী

ফাইল ছবি।

নবীগঞ্জ ( হবিগঞ্জ) প্রতিনিধি : সারাদেশে একযোগে শুরু হওয়া মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ও সমমানের পরীক্ষার (এসএসসি) প্রথম দিনে হবিগঞ্জের নবীগঞ্জে অনুপস্থিত ছিলো ২১ জন পরীক্ষার্থী। এ উপজেলায় মোট পরীক্ষার্থী ছিলো ৪ হাজার ২শত ৫৩জন।

সোমবার (৩ ফেব্রুয়ারি) নবীগঞ্জের ৬টি কেন্দ্রের মোট ১১টি কক্ষে এসএসসি, দাখিল পরীক্ষা শুরু হয়ে কোন ধরনের আপত্তিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণ ভাবে শেষ হয়েছে প্রথম দিনের পরীক্ষা।

এদিকে পরীক্ষাকে কেন্দ্র করে উপজেলার সকল কেন্দ্রের কার্যক্রম সরজমিনে পরিদর্শনের জন্য উপজেলা নির্বাহী অফিসার বিশ্বজিত কুমার পালকে প্রধান করে ভিজিলেন্স টিম গঠন করা হয়েছে।

প্রসঙ্গত, এবারের এসএসসি পরীক্ষায় নবীগঞ্জের ৩ হাজার ৪৫৫ জন, দাখিল পরীক্ষায় ৭৭০ জন ও ভোকেশনাল পরীক্ষায় ২৮ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।

উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বিশ্বজিত কুপার পাল বলেন, প্রতিটি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা শুরু হওয়ার আধাঘন্টা পূর্বেই শিক্ষার্থীরা উপস্থিত হয়। কেন্দ্র গুলোতে সচিবদের তত্ত্বাবধানে শান্তিপূর্ণ ভাবে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। তবে মোট পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ছিল ২১ জন পরীক্ষার্থী।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com