শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০১:০০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
জাতীয় নির্বাচন ১২ ফেব্রুয়ারি আগামী নির্বাচনকে স্মরণীয় করে রাখতে হবে: ইউএনওদের উদ্দেশে প্রধান উপদেষ্টা বাহুবলে কাল বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে যে সকল এলাকায় বাহুবলে রেলক্রসিংয়ে শিক পুঁতে চলাচল বন্ধ, ভোগান্তিতে কয়েক হাজার মানুষ বাহুবলে ট্রাক চাপায় স্কুল শিক্ষক নিহত এভারকেয়ারে খালেদা জিয়ার পাশে পুত্রবধূ ডা. জুবাইদা রহমান শিক্ষকদের শাটডাউন কর্মসূচি স্থগিত, ৪২ শিক্ষক নেতাকে বদলি শিক্ষকদের কর্মবিরতি: অভিভাবকদের ক্ষোভ, প্রধান শিক্ষকের একক প্রচেষ্টায় চলছে পরীক্ষা সরকারি প্রাথমিক শিক্ষক আন্দোলনের আহ্বায়ক সামছুদ্দীন স্ট্যান্ড রিলিজ হবিগঞ্জ-১ আসনে বিএনপির প্রার্থী ড. রেজা কিবরিয়া

বাহুবলে প্রাথমিক বিদ্যালয়ের এসএমসি গঠনে স্বেচ্ছাচারিতা

নিজস্ব প্রতিবেদক : হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার হাফিজপুর ৫২ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে ম্যানেজিং কমিটি গঠনে (এসএমসি) স্বেচ্ছাচারিতার অভিযোগ উঠেছে। প্রধান শিক্ষক কমিটি গঠনের নিয়ম অনুসরন না করে সম্পুর্ণ মনগড়াভাবে একই পরিবারভুক্ত ব্যক্তিকে কমিটির অন্তর্ভুক্ত করা হয়েছে।

গত ২ ফেব্রুয়ারী রবিবার দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত এক সভার মাধ্যমে এ কমিটি গঠন করা হয়। তবে ওই সভায় বর্তমান সভাপতি মাওলানা সিরাজুল ইসলামের অনুপস্থিতিতে কমিটি গঠন করায় অভিভাবকদের মাঝে বিরুপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

১১ সদস্যের কমিটিতে মোঃ আবু মুছা, তার আপন ভাগ্নে কাউছার মিয়া ও ভাতিজা মুজিবুর রহমান সেজবির স্ত্রী সুফিয়াকে সদস্য করা হয়েছে। একই পরিবারভুক্ত উল্লেখিত তিনজনকে সদস্য করায় সৃষ্টি হয়েছে কৌতুহল। কয়েকজন অভিভাবক এ অনিয়মের জন্য প্রধান শিক্ষক মোঃ আজিজুর রহমানের প্রতি অভিযোগ করে বলেন, প্রধান শিক্ষকের বাড়ি একই গ্রামে হওয়ায় একক প্রভাবে মনগড়া কমিটি গঠন করেছেন।

এ ব্যাপারে ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সৈয়দ মশিউর রহমান বলেন, কমিটি গঠনের ব্যাপারে তারা জ্ঞাত নন। প্রধান শিক্ষক যেভাবে কমিটি করেছেন এনিয়ে অভিভাবকদের মাঝে বিরুপ মন্তব্য চলছে বলে তিনি জানান।

এ ব্যাপারে প্রধান শিক্ষক কোন মন্তব্য করতে রাজি হননি।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com