মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মিষ্টি আলু চাষে হাসি ফুটেছে কৃষক সেলিম মিয়ার মুখে জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী অমর একুশে বইমেলায় লিমনের দু’টি নতুন গল্পগ্রন্থ প্রকাশ প্রশাসনের সভায় এমপি’র স্ত্রী, ইউএনও ও এসি ল্যান্ডকে বদলি ভিসার মেয়াদ এক মাস বাড়ালো কাতার বাহুবল প্রেসক্লাবের সঙ্গে রেজা পত্নী সিমি কিবরিয়ার মতবিনিময় বর্তমান বাংলা’র চুনারঘাট প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন আসাদ ঠাকুর যে যাই বলুক না কেন, ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা চুনারুঘাটে সেনাবাহিনীর অভিযানে মাদক বিক্রেতাদের আটক বাহুবলে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে রাতভর অভিযান, যুবকের কারাদণ্ড

এরশাদের ‘পরেই দ্বিতীয় স্থানে’ হাওলাদারকে নিয়োগ

তরফ নিউজ ডেস্ক : জাতীয় পার্টির (জাপা) মহাসচিব পদ থেকে সরিয়ে দেওয়া এবিএম রুহুল আমিন হাওলাদারকে পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের বিশেষ সহকারী নিয়োগ দেওয়া হয়েছে।

তার পদমর্যাদা পার্টির চেয়ারম্যানের পরে ‘দ্বিতীয় স্থানে’ জানিয়ে শনিবার (৮ ডিসেম্বর) রাতে এই নিয়োগ দিয়েছেন এরশাদ।

নিয়োগের বিষয়টি জানিয়ে দেওয়া বিজ্ঞপ্তিতে এরশাদ বলেছেন, পার্টি চেয়ারম্যানের অনুপস্থিতে তার সার্বিক সাংগঠনিক দায়িত্ব পালন করবেন রুহুল আমিন হাওলাদার।

জাতীয় পার্টির গঠনতন্ত্রের ২০/১/ক ধারা মোতাবেক এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং তা অবিলম্বে কার্যকর হবে বলেও উল্লেখ করা হয় বিজ্ঞপ্তিতে।

ঋণখেলাপির কারণে রুহুল আমিন হাওলাদারের নির্বাচনের মনোনয়নপত্র বাতিল এবং তার বিরুদ্ধে পার্টির মনোনয়ন বঞ্চিতদের বিক্ষোভের মুখে গত ৩ ডিসেম্বর মহাসচিব পদে রদবদল আনেন এরশাদ। সেদিন এক বিজ্ঞপ্তিতে রুহুল আমিনকে ওই পদ থেকে সরিয়ে পার্টির প্রেসিডিয়াম সদস্য মসিউর রহমান রাঙ্গাকে মহাসচিব করা হয়।

সূত্র : বাংলানিউজ২৪

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com