শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
চুনারুঘাট মডেল প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি: সুলতান, সম্পাদক নোমান ‘উন্নয়ন হবে জনগণের প্রয়োজনকে ঘিরে, পরিষদের সেবা হবে স্বচ্ছ ও জবাবদিহিমূলক’ চুনারুঘাটে যানজট নিরসনে ভ্রাম্যমাণ আদালত, ১৯ হাজার টাকা অর্থদণ্ড ভারতে প্রবেশের চেষ্টাকালে নির্বাচন অফিসের কর্মচারী আটক সায়হাম গ্রুপের কারখানা পরিদর্শনে মার্কিন কাঁচা তুলা প্রতিনিধি দল হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার

করোনা ভাইরাসের কারণে বাতিল হলো স্বাধীনতা দিবসের অনুষ্ঠানমালা

তরফ নিউজ ডেস্ক : বঙ্গভবনে রাষ্ট্রপতি আব্দুল হামিদের সঙ্গে আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার এক বৈঠকের পর মহান স্বাধীনতা দিবসের অনুষ্ঠানমালা বাতিল করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। বাংলাদেশসহ বিশ্বব্যাপী এ ভাইরাসের মহামারীর কারণে জনস্বাস্থ্যের কথা বিবেচনা করে এ সিদ্ধান্ত নেয়া হয়। রাষ্ট্রপতি ভবনের একজন মুখপাত্র একথা জানিয়েছেন।

রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন বাসসকে বলেন, ‘বৈঠকে বিশ্বব্যাপী কোভিক ১৯ (করোনা ভাইরাস)-এর প্রাদুর্ভাবের কারণে স্বাধীনতা দিবসের সব অনুষ্ঠান বাতিল করার সিদ্ধান্ত নেয়া হয়।

তিনি বলেন, এ বছর ২৬ মার্চ জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ, বঙ্গভবনে বিশিষ্টজনকে অভ্যর্থনা এবং স্বাধীনতা দিবসের পদক বিতরণ অনুষ্ঠান হবে না।

আবেদীন বলেন, ‘কোভিড-১৯ পরিস্থিতি এবং এই মহামারী মোকাবেলায় দেশটির প্রস্তুতি নিয়ে রাষ্ট্রপতি বিকেলে প্রায় একঘন্টা ধরে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন। তিনি বলেন, তারা দু’জনেই দেশবাসীকে আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার আহ্বান জানান।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com